ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম
আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন পরিষদের নেতারা। ছবি: সংগৃহীত

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নানা আয়োজন।

এ উপলক্ষে ধর্মীয় নানা কর্মসূচির পাশাপাশি উৎসবে থাকছে হ্যান্ডবল টুর্নামেন্ট, ম্যারাথন দৌড়, মঙ্গল রথযাত্রা, ফানুস উত্তোলন ও পিঠা তৈরির উৎসব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনু মং মারমা।

তিনি বলেন, ২১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বান্দরবানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালন করা হবে। উৎসবকে প্রাণবন্ত করে তুলতে এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এসবের আয়োজন করা হয়েছে।

চনু মং মারমা বলেন, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুধবার ২১ অক্টোবর হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর ভোরে ক্যামলং থেকে পুরাতন রাজবাড়ী মাঠ পর্যন্ত আয়োজন করা হবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

তিনি আরও বলেন, ২৬ অক্টোবর পুরাতন রাজবাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হবে মঙ্গল রথযাত্রা। রথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানীপাড়া খেয়াঘাটে পৌঁছাবে। সেখানে সাঙ্গু নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

উৎসবের শেষ দিন ২৭ অক্টোবর রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও চুলামণি জাদির উদ্দেশে ফানুস উত্তোলন করা হবে। একই দিন বিভিন্ন পাড়ার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসব।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপনের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই এসব আয়োজনের মূল লক্ষ্য।

এ সময় উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উক্যসিং, নির্বাহী সম্পাদক কি কি উ মারমাসহ উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
নওগাঁর মান্দায় এক কিশোরীকে (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
কুড়িগ্রাম সদরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ইস্কাফ সহ মো. রাজু ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেলও জব্দ করা হয়।
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি আশরতপুর ফিডারের বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো— বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভি আই পি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
সাংবাদিক পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব।
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
আরও পড়ুন
বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে সেনাবাহিনীর পুনর্বাসন সহায়তা
জমি দখল করতে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা বানালেন কামরুল, অতঃপর...
স্বাধীনতার ৫৪ বছর পর থানচির বড়মদক গ্রামবাসি পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার