ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম
দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ। ছবি: সংগৃহীত

কক্সবাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) ও চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)। দুর্ঘটনার সময় তারা পিকআপ ভ্যানে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপ ভ্যানটির সঙ্গে চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পিকআপে থাকা আবদুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া গণমাধ্যমকে বলেন, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে ওই দুজনের মৃত্যু হয়েছে। বাসটি খুব দ্রুত ও বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন আক্তার (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
ফেনী সীমান্তে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
ফেনী ও চট্টগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেনী সীমান্তে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না: ভিক্ষুকের মাইকিং
‘২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে।’ এমন ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি।  তার অভিনব এই ভিক্ষা চাওয়ার পদ্ধতি গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পূবাইল বাজারে এই চিত্র দেখা যায়। মোশাররফ হোসেন হাওলাদার নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এক হাতে লাঠি ও অন্য হাতে শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন। মাইকে ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অতিসত্বর বিল পরিশোধ না করলে সবাইকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না। শুধু তাই নয়, ভিক্ষা গ্রহণের সময়সীমা ও সর্বনিম্ন পরিমাণও নির্ধারণ করে দেন তিনি। মাইকে ঘোষণা করেন, ‘আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।’  তার এমন ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী ও পথচারী থেমে তাঁর কথা শোনেন। কেউ কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। আবার অনেকে তার রসিকতাপূর্ণ বক্তব্য শুনে ভিক্ষাও দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমেও নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে দাবি করেন তিনি। স্থানীয়দের মতে, জীবিকার প্রয়োজনে ভিক্ষা সংগ্রহের এমন অভিনব কৌশল পূবাইল বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদারের রসিকতাপূর্ণ ঘোষণা ও ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে। আরটিভি/এসআর
বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না: ভিক্ষুকের মাইকিং
ধামরাইয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৫
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।
ধামরাইয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৫
আরও পড়ুন
গোপালগঞ্জে বাইসাইকেলচালকের মৃত্যুর জেরে বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুই দিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র
চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহী নিহত