ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক হোটেল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার, ম্যানেজার গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি : আরটিভি

শরীয়তপুরের ভেদরগঞ্জে আবাসিক হোটেল থেকে স্কুলশিক্ষক আবুল বাশারের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় হোটেলটির ম্যানেজার আতাউর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে এসআরবি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির। এর আগে বুধবার নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় এসআরবি-৮ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতাউর রহমান নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছালেহ আহম্মেদের ছেলে। তিনি ওই আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নিহত আবুল বাশার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার দেউলিয়াবাড়ি এলাকার মৃত জনাব আলী তালুকদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এসআরবি জানায়, মঙ্গলবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা থানা-সংলগ্ন ঢাকা আবাসিক হোটেল থেকে আবুল বাশার নামে এক স্কুলশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর নিহতের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে ওই দিন ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আবাসিক হোটেলের ম্যানেজার আতাউর রহমানকে প্রধান আসামি করা হয়।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-৮। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮-এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বলেন, ভেদরগঞ্জে স্কুলশিক্ষক আবুল বাশার হত্যা মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এসআরবি-৮ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে মামলার প্রধান আসামি আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় আবুল বাশারের পূর্বপুরুষদের বাড়ি। সেখানে বেড়াতে এসে রোববার রাতে তিনি স্ত্রীকে সর্বশেষ মুঠোফোনে কল করেন। এ সময় এক বন্ধুর বাসায় থাকার কথা জানান তিনি। এরপর তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে সোমবার তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্ত্রীকে কল করে আহত হওয়ার কথা জানানো হয়। প্রথমে দুই হাজার টাকা এবং পরে একটি রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি কালিয়াকৈর থানায় জানানো হলে পুলিশ মুঠোফোনের অবস্থান শনাক্ত করে ভেদরগঞ্জে তার অবস্থান সম্পর্কে জানতে পারে।

পরে পরিবারের সদস্যরা ভেদরগঞ্জ থানায় আসেন। পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে আবাসিক হোটেল থেকে আবুল বাশারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬।
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বাগমারায় বিএনপির বিক্ষোভ
রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আউচপাড়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ডি এম শফিকুল ইসলাম সাফির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বাগমারায় বিএনপির বিক্ষোভ
কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয় কবুতর চুরির অভিযোগে পিটুনিতে সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে একটি পথ বিড়ালকে হত্যার অভিযোগে সারোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে বাজারের সব পথ কুকুর ও বিড়ালকে ৬ মাস খাবার প্রদানের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
ভারতে পলাতক আসামিসহ যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তের মতো ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। সেইসঙ্গে দ্বিগুণ করা হয়েছে বাহিনীটির জনবল।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
আরও পড়ুন
শরীয়তপুরে মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়
স্কুলশিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি, অতঃপর...
মাদরাসাছাত্রকে ‘কাছে পেতে’ ভয়ভীতি দেখাতেন প্রধান শিক্ষক, অতঃপর...