ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা

কসবা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম
দিদারুল আলম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নারকেল পাড়াকে কেন্দ্র করে দিদারুল আলম (১৫) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে।

তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মাহিদ মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মারা যায় দিদারুল।

ঘটনাটি ঘটেছে কসবা উপজেলার ২ নম্বর মেহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌবেপুর উত্তরপাড়া এলাকায়। নিহত দিদারুল ওই এলাকার আল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ইউনুছ মিয়ার স্ত্রী রুনা আক্তার নারকেল পাড়ার জন্য দিদারুলকে ডেকে নিয়ে যান। এ সময় ইউনুছ মিয়ার ভাতিজা মাহিদ মিয়া নারিকেল পাড়তে বাধা দেন। এ নিয়ে রুনা আক্তারের সঙ্গে মাহিদের কথা-কাটাকাটি হয়।

এ সময় মাহিদ দিদারুলকে নারকেল পাড়ার কারণ জানতে চান। দিদারুল জানান, তার চাচি রুনা আক্তারই তাকে নারকেল পাড়ার জন্য ডেকে এনেছেন। একপর্যায়ে মাহিদ তাকে নারকেল পাড়লে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। জবাবে দিদারুল তাকে মারতে নিষেধ করেন।

পরে দিদারুল বাড়ির উদ্দেশে রওনা হলে মাহিদ তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

২১ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দিদারুলকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্পেশালাইজড মেডিকেল কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে স্থানীয় একজনের বক্তব্য অনুযায়ী, দিদারুল ১০০ থেকে ১৫০ টাকার বিনিময়ে নারকেল পেড়ে দিতে সেখানে গিয়েছিল। তবে এই টাকার বিনিময়ে কাজ করার বিষয়টি পুলিশি বিবরণে উল্লেখ নেই।

এ বিষয়ে কসবা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ. লীগ থেকে পদত্যাগ, জীবনের বাকি সময় ইবাদত করে কাটাতে চান তিনি
কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)।
আ. লীগ থেকে পদত্যাগ, জীবনের বাকি সময় ইবাদত করে কাটাতে চান তিনি
ছুটি শেষে আর কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সরকারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছুটি শেষে আর কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিহতরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ চলছে
সাজেকে চলমান আন্দোলনের সমর্থনে ও সাজেকে হামলার প্রতিবাদে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকে অর্ধদিবস সড়ক অবরোধ চলছে।
রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ চলছে
কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩
কুড়িগ্রামের রৌমারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চাচি সোনা বানুকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ফারুক হোসেনের (৩২) বিরুদ্ধে। 
কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩
আরও পড়ুন
কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩
মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার
অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র দাখিল, সর্বোচ্চ শাস্তি চায় পরিবার
অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট দাখিল, চার আসামির মধ্যে দুইজন কিশোর