ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম
অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত কমিটির প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধিত হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সিলেটের কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী কোম্পানিগঞ্জের চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে এলাকার মানুষ যেমন উপকৃত হবে, তেমনি পযটন সুবিধা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করাও সম্ভব হবে।

সিলেট নগরীর শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. তোতিউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সমিতির সভাপতি রফিকুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন প্রমুখ আলোচনায় অংশ নেন।

এ সময় প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ কোম্পানিগঞ্জের বর্তমান স্থলবন্দরের সঙ্গে ভবিষ্যতে আরও একটি বন্দর স্থাপনের আশ্বাস দেন মন্ত্রী।

জনশক্তি রপ্তানির সুযোগকে কাজে লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশ যাওয়ার আগে আমাদের জনশক্তিকে ন্যূনতম টেকনিক্যাল জ্ঞান অর্জন করা উচিত। একইসঙ্গে যে দেশে যাবেন, সেই দেশের ভাষার ওপর অন্তত প্রাথমিক দক্ষতা নেওয়া দরকার।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
মালবাহী ট্রেনে মুখোশধারীদের হামলা-ছিনতাই, বাদ যায়নি পরনের কাপড়ও
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়।
মালবাহী ট্রেনে মুখোশধারীদের হামলা-ছিনতাই, বাদ যায়নি পরনের কাপড়ও
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’, লিখে কলেজছাত্রীর ‘ভয়ংকর সিদ্ধান্ত’
চুয়াডাঙ্গায় এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেন তিনি।
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’, লিখে কলেজছাত্রীর ‘ভয়ংকর সিদ্ধান্ত’
মন্ত্র পড়ে গোপনাঙ্গ গায়েব, মহাবিপদে কথিত তান্ত্রিক!
মন্ত্র পড়ে এক যুবকের গোপনাঙ্গ গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত তান্ত্রিকের বিরুদ্ধে। পরে আবারও মন্ত্র পড়ে তা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হলেও কথিত ওই তান্ত্রিক তা করতে পারেননি বলে অভিযোগ স্থানীয়দের। সোমবার (১৬ নভেম্বর) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পূর্ব ফরিদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। ‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার এক কথিত তান্ত্রিক পূর্ব ফরিদপুর এলাকায় যান। সেখানে এক যুবকের বিশেষ অঙ্গ মন্ত্রের মাধ্যমে গায়েব করে দেওয়ার দাবি করেন তিনি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। ‎ ‎একপর্যায়ে কথিত ওই তান্ত্রিকের কাছে মন্ত্রের মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। তবে অভিযোগ অনুযায়ী, একাধিকবার চেষ্টা করেও তা করতে পারেননি তিনি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন তাকে আটকে রাখেন। তবে মন্ত্রের মাধ্যমে মানুষের শরীরের কোনো অঙ্গ গায়েব করা কিংবা ফিরিয়ে দেওয়ার দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।  ফলে ঘটনাটির প্রকৃত কারণ ও সত্যতা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। ‎এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশবাড়ী থানা-পুলিশ। ‎ ‎এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‎ ‎সব মিলিয়ে, মন্ত্রের মাধ্যমে অঙ্গ গায়েবের অবিশ্বাস্য এ দাবির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজন যথাযথ অনুসন্ধান। আরটিভি/এসআর
মন্ত্র পড়ে গোপনাঙ্গ গায়েব, মহাবিপদে কথিত তান্ত্রিক!
সীমান্তে বিজিবির অ্যাকশন, মানব পাচারকারী সেলিম ধরা
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে আলোচিত মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য সেলিম মিয়াকে (৩৪) আটক করা হয়েছে।
সীমান্তে বিজিবির অ্যাকশন, মানব পাচারকারী সেলিম ধরা
আরও পড়ুন
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সিলেট কার্যালয়ে আগুন, পুড়ল গাড়ি-নথিপত্র
হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক
শিক্ষা সফরের নামে ভাড়া নেওয়া হয় রিসোর্ট, সভা করেন আ.লীগের সাবেক এমপি