ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চমবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম
ছবি: সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও দুটি দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দানের টাকা গণনার কার্যক্রম।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল প্রতিনিধি এবং উপস্থিত ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এ গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো মাজারের দানবাক্সগুলো খোলা হয়েছিল। সে হিসাবে প্রায় ৩৫ দিন পর আবারও দানের টাকা গণনার উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিনের প্রথা ভেঙে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু হয়। এরপর ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর দানবাক্স ও ডেগ খুলে চার দফায় মোট ২ কোটি ২৯ লাখ টাকারও বেশি নগদ অর্থ পাওয়া যায়।

এবার দীর্ঘ পূজার ছুটিতে মাজারে দর্শনার্থী ও ভক্তদের উপস্থিতি বেশি থাকায় আগের তুলনায় রেকর্ড পরিমাণ অর্থ জমা পড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর গঠিত কমিটির সভায় দানবাক্সের অর্থ নিয়মিত গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যয় হবে মাজারের দৈনন্দিন খরচ এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে।

নিয়মিত গণনা ও অর্থ ব্যয়ের নির্ধারিত নীতিমালার মাধ্যমে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন উত্তেজিত লোকজন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে।
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
আরও পড়ুন
স্বামীর চাকরি ও মানসিক শান্তির আশায় শাহজালাল (রহ.) মাজারে স্ত্রীর চিঠি