ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর চাকরি ও মানসিক শান্তির আশায় শাহজালাল (রহ.) মাজারে স্ত্রীর চিঠি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত

স্বামীর জন্য একটি ভালো চাকরি এবং মানসিক শান্তি কামনা করে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন এক নারী। নাম-পরিচয়হীন ওই চিঠিতে স্বামীর কর্মসংস্থানের পাশাপাশি তার মানসিক প্রশান্তির জন্য প্রার্থনা করেছেন স্ত্রী।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেকচির টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়। এ সময় টাকা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি ভক্তদের লেখা বিভিন্ন চিঠি পাওয়া যায়। এসব চিঠিতে ব্যক্তিগত দুঃখ-কষ্ট, প্রার্থনা ও শুভকামনার কথা তুলে ধরেছেন অনেকে।

এর মধ্যে এক নারীর চিঠিতে উঠে এসেছে স্বামীর চাকরি ও মানসিক শান্তির আকাঙ্ক্ষা। চিঠিতে তিনি লেখেন, ‘হে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, আপনার উছিলায় আমার আহাল (স্বামী)-উনাকে একটা ভালো চাকরি দিন এবং উনার মানসিক শান্তি দান করুন।’

চিঠিতে ওই নারী নিজের নাম বা ঠিকানা উল্লেখ করেননি। স্বামীর পরিচয় কিংবা তার চাকরির বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় দানের অর্থ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যবহার করা হবে দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন উত্তেজিত লোকজন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে।
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
আরও পড়ুন
সীমানা পেরিয়ে বাংলাদেশিদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সিলেট কার্যালয়ে আগুন, পুড়ল গাড়ি-নথিপত্র
হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক