ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় নদীভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: আরটিভি

অব্যাহতভাবে নদীভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন নোয়াখালীর হাতিয়ার নদীর তীরের মানুষরা।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার নলচিরা তুফানিয়া গ্রামের নদীর তীরে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত নির্বাচনের আগে একটি রাজনৈতিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়া নদীভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। আমরা চাই তিনি তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন।

তারা আরও বলেন, এখন হাতিয়ার নদী অব্যাহতভাবে ভাঙছে। বিশেষ করে হাতিয়ার উত্তরাঞ্চল নলচিরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখন ভাঙনের মুখে। আগামী বর্ষার আগে এখানে ব্যবস্থা না নেওয়া হলে পুরো নলচিরা ইউনিয়ন নদীতে বিলীন হয়ে যাবে। তারা দ্রুত এখানে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য, মসজিদের ইমাম , শিক্ষক, ছাত্র-ছাত্রী ও নলচিরা ইউনিয়নের ৯টি গ্রামের প্রায় সহস্রাধিক নারী পুরুষ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষার দাবিতে পশুর নদীর পাড়ে দাকোপের বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়েছে।
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে একদিনের জন্য ‘প্রতীকী প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
বরগুনার পাথরঘাটায় জেলের জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
সোমবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
আরও পড়ুন
নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় হাতিয়ার জেলেরা
শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁঝালো গন্ধ, জ্ঞান হারিয়ে হাসপাতালে ১৫ শিক্ষার্থী
মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক
মিয়ানমারে পাচারের সময় ১৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক