ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞাতেও পদ্মাপাড়ে চলছে ইলিশের জমজমাট বেচাকেনা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
ছবি: আরটিভি

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালেই আড়িয়াল খাঁ নদের মোহনা পেরিয়ে কাজিরসূরা এলাকায় পদ্মাপাড়ে জমে উঠেছে ইলিশের বেচাকেনা।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সরেজমিনে কাজিরসূরা এলাকায় গিয়ে ইলিশের বেচাকেনার চিত্র দেখা যায়।

এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মা নদী থেকে বিভিন্নভাবে ইলিশ এনে সেখানে বিক্রি করা হচ্ছে।

তাদের দাবি, এসব মাছের বড় একটি অংশ সদরপুর ও শিবচর এলাকার পদ্মা নদী থেকে আসে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদী ও উপকূলীয় এলাকায় সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনার কথা রয়েছে।

নিষেধাজ্ঞার উদ্দেশ্য শুধু নদীতে ইলিশ ধরা বন্ধ রাখা নয়, অবৈধভাবে আহরণ করা মাছের পরিবহন ও বেচাকেনাও বন্ধ করা। কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে কোনো এলাকায় প্রকাশ্যে ইলিশ বিক্রি হলে মাছের উৎস, সরবরাহব্যবস্থা এবং বাজারে নজরদারি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নদীতে অভিযান পরিচালনার পাশাপাশি মাছ বিক্রির স্থান, পরিবহনের পথ ও সম্ভাব্য আড়তগুলোতে নজরদারি না থাকলে নিষেধাজ্ঞা কার্যকর করা কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

মা ইলিশের প্রজনন রক্ষায় প্রতিবছর সরকার নির্দিষ্ট সময়ের জন্য ইলিশ আহরণ বন্ধ রাখে। এ সময়ে জেলেদের নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য প্রজনন মৌসুমে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দেওয়া এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বাড়ানো।

স্থানীয়দের অভিযোগ, সদরপুর ও শিবচর এলাকার পদ্মা নদী থেকে ইলিশ আসার তথ্য পাওয়া গেলে মাছের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে কাজিরসূরা এলাকায় মাছের বেচাকেনা কীভাবে চলছে, নিষিদ্ধ সময়ে এসব মাছ সেখানে কারা আনছেন এবং কারা বিক্রি করছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহিল আবরার বলেন, মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ রক্ষায় এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে বানপুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
গাজীপুর মহানগরীর পূবাইলে সকলের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. জামান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়
সাড়ে ১৪ হাজারে বিক্রি হলো ২ কেজির ইলিশ
পৌনে ৩ কেজির এক ইলিশ, ১২ হাজার টাকায় বিক্রি
নদীতে নিষেধাজ্ঞা, পদ্মা-আড়িয়াল খাঁর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা