ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে নির্মিত)

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা রানী কাহার ও রুপা রানী কাহার ওই বাড়ির কৃষ্ণ কাহারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কৃষ্ণ কাহারের স্ত্রী পিংকী রানী বাথরুমে ছিলেন। এ সময় তার দুই মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে ওয়াশরুম থেকে বের হয়ে পুকুরঘাটে মেয়েদের দেখতে না পেয়ে পাশের দাদার বাড়িতে খুঁজতে যান তিনি। সেখানে তাদের না পেয়ে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে পুকুরের দিকে তাকিয়ে পানির ওপর বুদ্‌বুদ উঠতে দেখেন পিংকী রানী। সন্দেহ হওয়ায় তিনি তাৎক্ষণিক পুকুরে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শনকারী চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলেই দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহদুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাকা পেলেই আচরণ বদলে যায় নিজেকে নেতা দাবি করা সেই ইউএনওর
রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্কের পর এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে দাপ্তরিক কাজে রাজনৈতিক প্রভাব খাটানো, সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, কর্মচারীদের গালিগালাজ ও বদলির হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
টাকা পেলেই আচরণ বদলে যায় নিজেকে নেতা দাবি করা সেই ইউএনওর
১৭ বছর ধরে পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে: আইজিপি
দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দলীয় নেতাকর্মীদের দিয়ে পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
১৭ বছর ধরে পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে: আইজিপি
২০ হাজারে মা ইলিশ নিধনের টোকেন বেচে নৌপুলিশ, বিক্রি চলে দিনদুপুরেই
চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণির জেলে রাতে অবাধে ইলিশ শিকার করে দিনের বেলায় বিভিন্ন বাজারে প্রকাশ্যে তা বিক্রি করছে।
২০ হাজারে মা ইলিশ নিধনের টোকেন বেচে নৌপুলিশ, বিক্রি চলে দিনদুপুরেই
নামে ডিজিটাল হলেও বাস্তবে ময়লার ভাগাড় মঠবাড়িয়া টিএন্ডটি কার্যালয়
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একসময় টেলিফোন সেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল টিএন্ডটি কার্যালয়। ২০০২ সালে কার্যালয়টি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জে রূপান্তর করা হয়। অথচ সেই কার্যালয়ের বর্তমান অবস্থা জরাজীর্ণ। চত্বরজুড়ে জন্মেছে আগাছা, জমেছে ময়লা-আবর্জনা। ছড়াচ্ছে দুর্গন্ধ। স্থানীয় লোকজনের অভিযোগ, জায়গাটি মলমূত্র ত্যাগের স্থান হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
নামে ডিজিটাল হলেও বাস্তবে ময়লার ভাগাড় মঠবাড়িয়া টিএন্ডটি কার্যালয়
সৌদি থেকে দেড় কেজি সোনা নিয়ে বিমানবন্দরে নামেন নোয়াখালীর শরিফ, অতঃপর.. 
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করেছে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। তিনি জানান, রোববার সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬-এর এক যাত্রী অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকা পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীকে তল্লাশি করে। তল্লাশির সময় ওই যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও জামা থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. শরীফ নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র একজন সদস্য। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ থেকে ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। আরটিভি/ এসআর
সৌদি থেকে দেড় কেজি সোনা নিয়ে বিমানবন্দরে নামেন নোয়াখালীর শরিফ, অতঃপর.. 
আরও পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু ৭, রেকর্ড ভর্তি ২২৪৯
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘ধান্দা রফিক’ গ্রেপ্তার
পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের