ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি চন্দনী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।

রাজবাড়ীর গান্ধীমারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মোটরসাইকেলচালককে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্ষেতে ছড়ানো বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিবেশীর ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কবুতর খামারি অদুদ হাওলাদার।
ক্ষেতে ছড়ানো বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যু
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
ময়মনসিংহের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বিদায়ী পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে রাঙামাটির লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষার দাবিতে পশুর নদীর পাড়ে দাকোপের বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত
পদ্মার তিন মাছ ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি
গোপালগঞ্জে বাইসাইকেলচালকের মৃত্যুর জেরে বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুই দিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র