ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

১০ বছরের শিশুকে ধর্ষণ, মায়ের মামলা

কসবা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম
অভিযুক্ত ইয়াসিন মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইয়াসিন মিয়া (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা।

ঘটনার পর অভিযুক্তের পক্ষের লোকজনের হুমকির কারণে মামলা করতে দেরি হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। শনিবার দিবাগত রাত ১টার দিকে কসবা থানায় মামলাটি করা হয়।

রোববার (২৫ অক্টোবর) সকালে চিকিৎসা পরীক্ষার জন্য শিশুটিকে থানায় আনা হলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাজারে সয়াবিন তেল কিনতে যায় শিশুটি। বাজার থেকে তেল নিয়ে ফেরার পথে ফার্নিচারের দোকানের মালিক ইয়াসিন মিয়া শিশুটির হাত ও মুখ চেপে ধরে দোকানে নিয়ে যান। সেখানে জোরপূর্বক শিশুটির কাপড় খুলে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় চিৎকার করলে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার হাতে ২০ টাকার একটি নোট দিয়ে দোকান থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, হত্যার ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও অভিযুক্তের বংশের লোকজনকে জানান। এ কারণে মামলা করতে দুই থেকে তিন দিন দেরি হয় বলে জানিয়েছে শিশুটির পরিবার।

শিশুটির বাবা জানান, ঘটনার পর বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার রাতে বাদৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক হয়। সেখানে ১২ জনের সমন্বয়ে একটি বিচারক প্যানেল গঠন করে অভিযুক্তকে ক্ষমা চাওয়ানোর মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়।

তবে শিশুটির বাবা ওই বিচার মেনে না নিয়ে আইনের আশ্রয় নেওয়ার কথা জানান। এ সময় অভিযুক্ত ইয়াসিন মিয়া, বিএনপি নেতা রবিউল ইসলাম, কামাল হোসেন, শহিদ মিয়াসহ প্রতিপক্ষের লোকজন মামলা করলে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ কারণে পরিবারটি প্রথমে মামলা করতে ভয় পায়। পরে সন্তানের প্রতি নির্যাতনের বিচার চেয়ে শনিবার দিবাগত রাত ১টার দিকে শিশুটির মা থানায় মামলা করেন।

অভিযোগের বিষয়ে বাদৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগের সত্যতা যাচাই করতে দুই বংশের লোকজন ও গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে বসেছিলেন। ধর্ষণের বিচার প্রচলিত আইন অনুযায়ী হবে, গণ্যমান্য ব্যক্তিরা করবেন না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শিশুটির পরিবারকে সহযোগিতা করাই তাদের উদ্দেশ্য ছিল। অভিযুক্ত তাঁর আপনজন হলেও তার বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক ডা. শায়লা প্রাথমিক চিকিৎসা দেন। পরে চিকিৎসা পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, হাতুরাবাড়ীতে শিশু ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল মা ও শিশুর
যশোরের মণিরামপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা।
মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল মা ও শিশুর
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রান গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে মাথায় ও বুকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে ছেলে আনোয়ার হোসেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। 
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাকড, ঘটনা কী
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসাসামগ্রী কেনার ই-টেন্ডার প্রক্রিয়ায় কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে। দুবার দরপত্র আহ্বান করেও ঠিকাদারদের অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না।
৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাকড, ঘটনা কী
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
মহাসড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ, নেই মেয়াদ
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মহাসড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ, নেই মেয়াদ
আরও পড়ুন
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনের যাবজ্জীবন
নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই বেরিয়ে এলো আমিনুলের ‘আসল রূপ’, অতঃপর...
প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
স্কুলছাত্রীকে ধর্ষণ, মোশারফের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড