ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেক নিয়ে হেডম্যান-কারবারিদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকের সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা নিয়ে হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, রাঙ্গামাটি থেকে আগত ১০৬ নং কামিলাছড়ি মৌজার হেডম্যান ভবতোষ দেওয়ান, ৩ নং লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমা এবং বিলাইছড়ি উপজেলার ১২৪ নং নাড়াইছড়ি মৌজার হেডম্যান শান্তি বিজয় চাকমাসহ বিভিন্ন এলাকার হেডম্যান ও কারবারিরা। এ ছাড়া সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
‎
‎সভায় সাজেকের বর্তমান পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবং জননিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, সভায় বাঘাইছড়ির হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা করেছি। সরকারি সুবিধাভোগী হেডম্যান ও কারবারি কেউ কি এই আন্দোলন আছেন কিনা। হেডম্যান কারবারিরা জানিয়েছে যারা আন্দোলন করছেন তারা কেউ সরকারি সুবিধাভোগী বা কারবারি নন।

এছাড়াও অনেক বিষযে নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে সভা হবে। আশা করছি ভালো কিছু হবে। উক্ত সভায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এমপি, ডিসি এসপিগণ অংশ গ্রহণ করবেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় (২১) নামে এক গৃহবধূ।
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও কর্মচাঞ্চল্য দেখা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
আরও পড়ুন
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে: বাবুধন চাকমা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটিতে গভীর রাতে সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা