ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ডিমের আশায় মাছ কাটতেই বের হলো লোহার টুকরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত

মাছের পেটে ডিম পাবেন, এমনটাই ভেবেছিলেন গৃহিণী সুইটি আক্তার। কিন্তু মাছ কাটতেই বেরিয়ে এলো একটি নাটবল্টু ও দুটি মসৃণ লোহার খণ্ড। ঘটনাটি দেখে বিস্মিত হওয়ার পাশাপাশি মাছের ওজন বাড়াতে কেউ এমন কৌশল নিয়েছেন কি না, সেই সন্দেহও তৈরি হয় তার মনে।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকার দোহার উপজেলার থানার মোড় মাছবাজার থেকে কেনা একটি আইর মাছের পেটে এসব লোহার বস্তু পাওয়া যায়। পরে মাছ ও লোহার খণ্ডগুলো নিয়ে দোহার থানায় মৌখিক অভিযোগ করেন সুইটি আক্তার।

সুইটি আক্তার দোহারের বটিয়া এলাকার বাসিন্দা। তিনি জানান, রোববার সকালে থানার মোড় মাছবাজার থেকে প্রতি কেজি ৭৫০ টাকা দরে ১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি আইড় মাছ কেনেন। মাছটি কাটার সময় পেটের ভেতর থেকে একটি ছোট নাটবল্টু ও দুটি ছোট লোহার খণ্ড বেরিয়ে আসে। তিনটি বস্তুর মোট ওজন প্রায় ৫০ গ্রাম।

সুইটি আক্তার বলেন, ‘ভেবেছিলাম মাছের পেট থেকে বড় বড় ডিম বের হবে। কিন্তু বের হলো লোহার খণ্ড! মাছের পেটে এগুলো কীভাবে এলো, তা বুঝতে পারছি না।’

ঘটনাটি জানার পর দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বিষয়টি তদন্তের নির্দেশ দেন উপপরিদর্শক (এসআই) আশিকুরকে। পরে তিনি মাছ বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করেন।

অভিযুক্ত মাছ বিক্রেতা আকাশ প্রতারণার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বান্দুরা বাজারের নিখিলের আড়ত থেকে মাছটি কিনে থানার মোড় বাজারে বিক্রি করেছেন। মাছের পেটে লোহার বস্তু থাকার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্রেতাকে মাছের পুরো দাম ফেরত দিয়েছেন।

পরে মুচলেকা নিয়ে বাজার কমিটির জিম্মায় মাছ বিক্রেতা আকাশকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে বান্দুরা বাজারের আড়তদার নিখিলও মাছের পেটে লোহা ভরার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, গত দুই দিন ধরে রাঙামাটি থেকে আনা আইর মাছ বিক্রি করছেন। তার ধারণা, রাক্ষুসে স্বভাবের মাছটি খাবার ভেবে কোনো বস্তু গিলে ফেলতে পারে।

ঘটনাটি নিয়ে থানার মোড় বাজারের নিয়মিত ক্রেতাদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় ক্রেতা করিম বেপারী বলেন, ‘ঘটনাটি শুনে অবাক হয়েছি। এটা মাছের স্বাভাবিক আচরণ, নাকি ওজন বাড়ানোর জন্য কেউ এমন প্রতারণার আশ্রয় নিচ্ছে, তা খতিয়ে দেখা দরকার।’

এদিকে মাছের পেটে লোহার বস্তুগুলো কীভাবে এল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাছের ওজন বাড়ানোর উদ্দেশ্যে কেউ ইচ্ছাকৃতভাবে এসব বস্তু ঢুকিয়েছেন কি না, নাকি মাছটি স্বাভাবিকভাবে সেগুলো গিলে ফেলেছিল তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানান স্থানীয়রা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাবাকে হত্যার পর পালালেন মাদকাসক্ত ছেলে, মা আটক 
গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে লভলাল চক্রবর্তী (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছেলের মাকে (আভা চক্রবর্তী) আটক করেছে পুলিশ।
বাবাকে হত্যার পর পালালেন মাদকাসক্ত ছেলে, মা আটক 
স্বামীর এক থাপ্পড়েই প্রাণ গেল স্ত্রীর
নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর থাপ্পড়ে পূর্ণিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
স্বামীর এক থাপ্পড়েই প্রাণ গেল স্ত্রীর
বিদ্যালয়ে ৩৩ লাখ টাকার অনিয়ম, প্রধান শিক্ষক ও অফিস সহকারী বরখাস্ত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে ৩৩ লাখ ১৫ হাজার ৮০৯ টাকার অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক কবির আহমেদ ও অফিস সহকারী সাইফুল ইসলামকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
বিদ্যালয়ে ৩৩ লাখ টাকার অনিয়ম, প্রধান শিক্ষক ও অফিস সহকারী বরখাস্ত
বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ দুইজনের
বান্দরবান জেলার লামা উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হানিফ ও নুর মোহাম্মদ নামে দুই শিশুও।
বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ দুইজনের
প্রথম বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বি-২ ধাপের ফিজিক্যাল টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রথম বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর
আরও পড়ুন
ঢাকায় সরকারি বাসা নেওয়া চাকরিজীবীদের কড়া হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর 
ঢাকাসহ সারাদেশে র‍্যালির ঘোষণা বিএনপির
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৬৬২ জন ধরা
‘সরকারি উদ্যোগে’ বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন