ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মোংলা বন্দরে ১২০০ টন কয়লা নিয়ে ডুবে গেল কার্গো জাহাজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত

মোংলা বন্দরের পশুর নদীতে এক হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের কর্মীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে আসছিল এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এমভি ফুলবাড়ীকে ধাক্কা দেয়। এতে কয়লাবোঝাই জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা নয়জন কর্মী সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার সূচি ছিল। জাহাজটির মাস্টার সুজন মোল্লা জানিয়েছেন, মঙ্গলবার বেলা পৌনে একটা পর্যন্ত কার্গোটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. শফিকুল ইসলাম সরকার বলেন, জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। তাই চ্যানেল সম্পূর্ণ নিরাপদ আছে এবং নৌযান চলাচলও স্বাভাবিক। মালিকপক্ষ দ্রুত জাহাজটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশ: ধামরাইয়ে অবৈধ কালি কারখানায় অভিযান
আরটিভি অনলাইনে 'লোকালয়ে রংয়ের কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে ধামরাইবাসী' শিরোনামে সোমবার (২৬ অক্টোবর) একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ে দুটি অবৈধ কালি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আরটিভিতে সংবাদ প্রকাশ: ধামরাইয়ে অবৈধ কালি কারখানায় অভিযান
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার দায়ে হারেছ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সোনারগাঁয় যুবদল নেতা জহির হত্যা মামলার অন্যতম আসামি কবির গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় চাঞ্চল্যকর যুবদল নেতা জহির হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামি কবির হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
সোনারগাঁয় যুবদল নেতা জহির হত্যা মামলার অন্যতম আসামি কবির গ্রেপ্তার
রংপুরে হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার
রংপুরের বদরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার দীর্ঘ ১৮ ঘণ্টা পর মমতাজুর রহমান (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুরে হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার
স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল
নওগাঁর বদলগাছী উপজেলায় প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানাকে গ্রাম থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় তার মুখে চুন-কালি মাখিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। প্রথম স্ত্রীর সম্মতিতে শ্যালিকাকে বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয়দের আপত্তি ও ভাড়া বাসায় থাকতে না দেওয়ার হুমকির মুখে সোমবার সন্ধ্যায় বদলগাছী ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন মাসুদ রানা (৩৫)। তার সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মৌসুমী (২৮) ও দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তার প্রথম স্ত্রী মৌসুমী ও দ্বিতীয় স্ত্রী পূর্ণিমার বাড়ি মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। এর আগে মাসুদ রানা বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় মো. মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। পরিবারের সম্মতি এবং প্রথম স্ত্রী মৌসুমীর অনুমতিতেই এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিয়ের পর মাসুদ রানা ও পূর্ণিমা নিজেদের বিয়ের খবর ফেসবুকে প্রকাশ করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বদলগাছী এলাকার কয়েকজন তাদের ভাড়া বাসায় থাকতে দেওয়া হবে না বলে ভয়ভীতি দেখান বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ রানা ও পূর্ণিমা ভাড়া বাসার মালামাল নিয়ে বদলগাছী ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে যান। তবে সেখানেও শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকেনি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী সোমবার রাত ১০টার দিকে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রামে স্থানীয় কয়েকজন মাসুদ রানার মুখে চুন-কালি মাখিয়ে তাকে এলাকা থেকে বের করে দেন। এ ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর কয়েকজনের দাবি, এ ধরনের বিয়ে সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করেন। তাদের ভাষ্য, এ কারণেই মাসুদ রানাকে এলাকায় থাকতে দিতে চাননি তারা। ইসলামী বিধানের বিষয়ে জানতে চাইলে মাওলানা রেজাউল করিম বলেন, পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একই সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তার ভাষ্য, একজন স্ত্রী বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা যায় না। তবে প্রথম স্ত্রীর মৃত্যু হলে কিংবা বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর নির্ধারিত বিধান অনুসারে তার বোনকে বিয়ের বিষয়টি বিবেচিত হতে পারে। এ বিষয়ে মাসুদ রানা বলেন, তার শ্যালিকা পূর্ণিমার অন্য কোথাও বিয়ে হলে তাদের আগে ধারণ করা ভিডিওগুলোকে কেন্দ্র করে পূর্ণিমাকে হয়রানির শিকার হতে হতো বলে তিনি আশঙ্কা করেছিলেন। এ কারণেই প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় পূর্ণিমাকে বিয়ে করেছেন বলে দাবি করেন তিনি। ঘটনার বিষয়ে জানতে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আরটিভি/এসআর
স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল
আরও পড়ুন
মোংলা বন্দরের রাজস্ব আয়ে নতুন রেকর্ড
মোংলা বন্দরের এলএনজি ষ্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
মোংলা বন্দরে ১৩৯ পদের বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও চলছে আবেদন