ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

খালের পাড় কেটে প্রকাশ্যে মাটি লুটপাট, হুমকির মুখে বাড়িঘর ও কৃষিজমি

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে খালের মাটি প্রকাশ্যেই লুটপাট করে বিক্রি করে দিচ্ছে একটি বেপরোয়া ও প্রভাবশালী সিন্ডিকেট। দিন-রাত জিপ গাড়ি দিয়ে সরকারি পনি খাল -এর পাড় ক্ষত-বিক্ষত করে মাটি উজাড় করা হচ্ছে।

এর ফলে খালের তীরবর্তী স্থানীয় অসহায় বাসিন্দাদের বসতঘর এখন ধসে পড়ার চরম ঝুঁকিতে আছে। যে-কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও প্রশাসনের চোখে ধুলো দিয়ে বুক ফুলিয়ে চলছে এই অবৈধ কারবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাঙা পুল গ্রামের হামিদ মেম্বার বাড়ির সামনে এই মাটিকাটার মহোৎসব চালাচ্ছে সিন্ডিকেটটি। খালের বাঁধ ও পাড় কেটে সাবাড় করায় খালের পানির স্বাভাবিক প্রবাহ তো বিঘ্নিত হচ্ছেই, পাশাপাশি আগামী বর্ষায় ঘরবাড়ি এবং কৃষকের শত শত একর ফসলি জমি বিলীন হতে পারে।

ভুক্তভোগী বিধবা নারী লিলু আক্তার অভিযোগ করে বলেন, গত তিনদিন ধরে জোরপূর্বক পনি খালের পাড় কেটে নিয়ে যাচ্ছে মালেক ও রুবেল। আমরা নিরীহ মানুষ, বাধা দিতে গেলে উল্টো মেরে ফেলবে, কেটে ফেলবে এমন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গায়ের জোরে খালের বাঁধের মাটি কেটে তারা অন্য জায়গায় বেশি দামে বিক্রি করছে। আপনারা দেখেন, খালের পাড় কাটার কারণে যে-কোনো মুহূর্তে আমার মাথা গোঁজার একমাত্র ঘরটি ধসে খালের গর্ভে তলিয়ে যেতে পারে। আমরা এখন প্রতিটা মুহূর্ত চরম আতংকে কাটাচ্ছি।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। খবর পাওয়া মাত্রই আমাদের টিম কাজ শুরু করেছে এবং অবৈধ মাটিকাটায় ব্যবহৃত একটি গাড়ি ইতোমধ্যে হাতেনাতে আটক করা হয়েছে। মূল অপরাধী ও জড়িতদের ধরার চেষ্টা চলছে। তাদের কোনোভাবেই পার পেতে দেওয়া হবে না। আটক করতে পারলেই আইনের সর্বোচ্চ ধারা প্রয়োগ করে জেল খাটানো হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর
বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে একটি বিশাল শোডাউন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. কে. এম বাবরের অফিস ভাঙচুর এবং অফিসের মালামাল বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়ন জমাদ্দার (৩০) নামে এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
শিশুকে মালটার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান ভ্যানচালক, অতঃপর...
ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম গোপিনাথপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাঁচ বছর বয়সী এক শিশুকে মালটারর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৫২ বছর বয়সী এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পালানোর সময় অভিযুক্ত মোতলেব মন্ডলকে আটক করেছে পুলিশ।
শিশুকে মালটার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান ভ্যানচালক, অতঃপর...
আরও পড়ুন
মহারাজপুরে আধিপত্য বিস্তার নিয়ে বসতঘরে ভাঙচুর-লুটপাট, ১০ হাতবোমা উদ্ধার
ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে হাতাহাতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট