ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

তাপমাত্রার ওঠানামায় তেঁতুলিয়ায় জানান দিচ্ছে শীত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি। কয়েকদিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হিমেল বাতাসে বাড়ছে ঠান্ডা। এরই মধ্যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার সকালে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সকালে হালকা কুয়াশার মধ্য দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়লেও ভোরে কাজে বের হওয়া দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকদের ঠান্ডার মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ে। রাত থেকে ভোর পর্যন্ত গায়ে চাদর বা কাঁথা জড়াতে হচ্ছে।

শীতের আমেজে স্থানীয় বাজারে বাড়ছে মৌসুমি পিঠার আয়োজন। সন্ধ্যার পর ভাপা ও চিতই পিঠার দোকানে ভিড় করছেন ক্রেতারা। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যে সর্দি-কাশিসহ বিভিন্ন শীতজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এসব সমস্যা নিয়ে শিশু ও বয়স্কদের উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থান, হিমেল বাতাস এবং হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ 
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ 
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল
দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক
ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে এক নারী ও তার দুই শিশুকন্যাকে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা ওই বাসার সোনা, টাকা ও মুঠোফোন লুট করেছে।
দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক
নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নামছেন হাতিয়ার জেলেরা
মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টার পর। এরপরই মাছ শিকারে নামবেন উপকূলের জেলেরা। মাছ ধরার সুযোগ পেয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নোয়াখালীর হাতিয়ার জেলেপল্লিগুলোতে। শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে রেখেছেন প্রায় এক লাখ জেলে।
নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নামছেন হাতিয়ার জেলেরা
মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে
মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় ঝিনাইদহ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে
আরও পড়ুন
মেঘ সরতেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে
এক হাজার লাউ বেচেও মিলছে না এক কেজি গরুর মাংস!
একদিনের ব্যবধানে আরও কমলো পঞ্চগড়ের তাপমাত্রা