ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন 

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম
গোপালগঞ্জে পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস। আগুনের গ্যাসলাইট বা ম্যাচলাইট ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন।

এই সাবমারসিবল পাম্পটিকে নিয়ে এলাকার মানুষদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তারা বিশেষজ্ঞ টিমের মাধ্যমে এটি পরীক্ষা করার দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে বিভিন্ন মাছের গাড়িতে পানি সাপ্লাই দেয়ার জন্য কামরুল শেখ নামে এক হার্ডওয়ার ব্যবসায়ী এক বছর আগে একটি সাবমারসিবল পাম্প বসান। গত এক সপ্তাহ ধরে সাবমারসিবল পাম্পটিতে পানি কম ওঠায় কৌতুহলবশত কামরুল শেখ বুধবার রাতে (২৮ অক্টোবর) পাইপের মাথায় গ্যাস লাইট ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

এ ঘটনা চারিদিক ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা কামরুল শেখের দোকানের সামনে এসে ভিড় জমাতে থাকেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভাসাই বাজারে কামরুলের দোকানের সামনে গিয়ে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। তাদের অনুরোধে কামরুল শেখকে মাঝে মাঝেই সাবমারসিবল পাম্পটি চালিয়ে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দেখাতে হচ্ছে।

দ্রুত সময়ের মধ্যে বিশেষজ্ঞ টিম এনে এটি পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় এক যুবক বলেন, রাতে খবর পেয়ে আমরা সকালে এখানে দেখতে এসেছি। এসে ঘটনার সত্যতা পেয়েছি। আমরা চাই একটি বিশেষজ্ঞ টিম এসে এটি পরীক্ষা করে দেখুক। সত্যিই এখানে মাটির নিচে গ্যাস আছে কিনা। সত্যিই এখানে যদি গ্যাস পাওয়া যায় তাহলে সেটি আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, বিষয়টি আমি জানার পরে ওই এলাকার তহশীলদেরকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তার তথ্যানুযায়ী প্রাথমিকভাবে এটির সত্যতা পাওয়া গেছে। শুক্রবার আমি ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা
পাবনার আতাইকুলায় শ্রমিক দলের নেতাসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা
চট্টগ্রামে পা কেটে ফেলা সেই যুবদলকর্মীর মৃত্যু
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
চট্টগ্রামে পা কেটে ফেলা সেই যুবদলকর্মীর মৃত্যু
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ
বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ
গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন
গাজীপুরের কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজের আগুন থেকে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। 
গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন
প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক ও দপ্তরি আটক
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সহায়তার অভিযোগে অভিযুক্ত এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে আটক করেছে পুলিশ।  বুধবার (২৮ অক্টোবর) রাতে অভয়নগরের একটি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মূল অভিযুক্ত শিক্ষক।  অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, ২৬ অক্টোবর সোমবার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রী শৌচাগারে গেলে এ সময় অভিযুক্ত সহকারী শিক্ষক শৌচাগারে প্রবেশ করে এবং মেয়েটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর কাউকে কিছু জানালে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরে বাড়ি ফিরে পরের দিন মেয়েটি স্কুলে যেতে না চাইলে তার মা কারণ জানতে চায়। এ সময় সে শিক্ষক কর্তৃক ধর্ষণের ঘটনা জানায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে মামলা করেছেন।  ওসি (তদন্ত) আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের ঘটনাটি অভিভাবক ও তার স্বজনরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানান। এরপর তিনি কোনো পদক্ষেপ না নিয়ে অভিযুক্ত শিক্ষককে স্কুলের দপ্তরির সাহায্যে পালিয়ে যেতে সহায়তা করেন। যে কারণে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।  প্রধান অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। দ্রুততম সময়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওসি।  আরটিভি/এসএস
প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক ও দপ্তরি আটক
আরও পড়ুন
আবারও এলপিজির দাম বাড়ানোর সুপারিশ, আগামী সপ্তাহে ঘোষণা!  
গোপালগঞ্জে শিশু মুহিন হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
‘জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার’
এক সপ্তাহ পেরোলেও খোঁজ মেলেনি রাইসার, চরম উৎকণ্ঠায় পরিবার