ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরেকটি চালান

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম
ছবি: আরটিভি

কঠোর নিরাপত্তায় ঢাকা থেকে পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরেকটি নতুন চালান। শনিবার(৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার(৩০ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দের উদ্দেশ‍্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।

সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব‍্যবস্থায় সড়ক পথে রুপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত ব‍্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ‍্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তায় সড়ক পথে রুপপুর বিদ‍্যুৎ কেন্দ্রে নেওয়া হয়। আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এ প্রকল্পের আওতায় ঠিকাদার হিসেবে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। সময়মতো সব প্রস্তুতি সম্পন্ন হলে চলতি বছরের নভেম্বরের মধ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছিল আরও দুটি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
আরও পড়ুন
রূপপুরে ঢুকলো ইউরেনিয়ামের আরও এক চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান
রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান