ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে পোশাকশ্রমিকের মাইকিং

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত

এক মাস আগে সড়কে পাঁচ অঙ্কের টাকা কুড়িয়ে পেয়েছিলেন পোশাকশ্রমিক কবির মিয়া। এরপর থেকে প্রকৃত মালিকের খোঁজ করেও সন্ধান পাননি তিনি। শেষ পর্যন্ত এক হাজার টাকা খরচ করে এলাকায় মাইকিং করিয়েছেন এই শ্রমিক।

শুক্রবার (৬ নভেম্বর) নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন ও ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করেন কবির। তিনি উপজেলার হাসনহাটা গ্রামের মো. আকবর আলীর ছেলে।

কবির জানান, গত ৩ অক্টোবর বিকেল পৌনে পাঁচটার দিকে ঘোড়াশাল-ডাঙ্গা সড়কের হাসনহাটা এলাকায় কর্মস্থল থেকে ফেরার পথে টাকাগুলো পড়ে থাকতে দেখেন। কুড়িয়ে নেওয়ার পর রাত ৯টা পর্যন্ত এলাকাবাসীর সহায়তায় মালিকের খোঁজ করেন। পরে স্থানীয় মসজিদের ইমামের পরামর্শে অপেক্ষা করেন। প্রতিদিন কর্মস্থলে যাওয়া-আসার পথে সহকর্মী, অটোরিকশাচালক ও স্থানীয়দের কাছেও খোঁজ নেন। ঘটনার দিন প্রাণ-আরএফএল গ্রুপের চরকা কারখানার শ্রমিকদের বেতন দেওয়া হয়েছিল জানতে পেরে সেখানেও বিষয়টি প্রচার করেন। তবে এক মাসেও কেউ টাকা নিতে আসেননি।

শুক্রবার মাইকিংয়ে টাকার সঠিক বিবরণ দিয়ে যোগাযোগের জন্য পূর্ব হাসনহাটার বাইতুন নূর জামে মসজিদের ইমামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এ সময় নিজের মুঠোফোন নম্বরও প্রচার করেন কবির।

তিনি বলেন, হয়ত টাকাগুলো কারও অনেক কষ্টের উপার্জন। অন্যের টাকা নিজের কাজে খরচ বা দান করতে পারেন না। আগামী সাত দিনের মধ্যে কেউ মালিকানা দাবি না করলে টাকাগুলো এতিমখানায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মসজিদের ইমাম নাজমুল হাসান বলেন, প্রকৃত মালিকের সন্ধান না পেয়ে কবির মাইকিংয়ের উদ্যোগ নিয়েছেন। অন্যের সম্পদ ফেরত দিতে তার এই চেষ্টা সততার দৃষ্টান্ত।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেলার ঘাটে পড়ে থাকা বস্তা খুলতেই ‘চক্ষু চড়কগাছ’
যশোরের মণিরামপুরে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মন্ডল (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়াহাটীর হেলার ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত রঞ্জন মন্ডলের বাড়ি কেশবপুর উপজেলায়। স্থানীয়রা জানান, সকালে তারা হেলারঘাটে একটি বস্তা দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে বস্তার মধ্যে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মনিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করার চেষ্টা চলছে। আরটিভি/এমএইচজে
হেলার ঘাটে পড়ে থাকা বস্তা খুলতেই ‘চক্ষু চড়কগাছ’
সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে
খুলনার পাইকগাছায় মায়ের নামে থাকা জমি লিখে নেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের মধ্যে বিরোধের জেরে বৃদ্ধ বাবা ও বোনকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। একই সঙ্গে বৃদ্ধা মায়ের হাত-পা বেঁধে তাকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা।
সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
নোয়াখালী হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
২৪ ঘণ্টার মহাযজ্ঞে যেভাবে বোনা হয় ‘পুণ্যময় কঠিন চীবর’
কার্পাস তুলা থেকে বীজ ছড়ানো, চরকায় সুতা কাটা, সেই সুতা প্রাকৃতিকভাবে রঙ করা আর তারপর কোমর তাঁতের খটখট শব্দে রাতভর কাপড় বোনা। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই পুরো প্রক্রিয়া শেষ করে তৈরি করতে হয় বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় পবিত্র বস্ত্র ‘চীবর’। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহারে গত ৫ ও ৬ নভেম্বর এমনই এক কঠিন ধর্মীয় সাধনার দৃশ্য দেখা গেল, যা যুগ যুগ ধরে ধরে রেখেছে আড়াই হাজার বছরের প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যকে।
২৪ ঘণ্টার মহাযজ্ঞে যেভাবে বোনা হয় ‘পুণ্যময় কঠিন চীবর’
একাধিক মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পাহাড়ে অভিযান, মিলল পাতিল-বিছানা
মানব পাচারকারীদের আস্তানায় একাধিক মরদেহ পড়ে থাকার খবর পেয়ে টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে কোনো মরদেহের সন্ধান মেলেনি। তবে পাহাড়ের আস্তানা থেকে রান্নার পাতিল, খাবার ও বিছানাসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
একাধিক মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পাহাড়ে অভিযান, মিলল পাতিল-বিছানা
আরও পড়ুন
স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি করতেন গিয়াস
নিজের পকেটকে সরকারি কোষাগার ভাবেন এই ইউপি কর্মকর্তা!
ভোলায় এক পাঙ্গাস বিক্রি হলো ৯ হাজার টাকায়
কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রাকসুর সাবেক নেতার বিরুদ্ধে