ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখের ময়লার ভাগাড় এখন গ্রিন জোন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি: আরটিভি

ভোলার চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে তৈরি করা হয়েছিল ভাগাড়। এর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন পথচারী ও আশপাশের বাসিন্দারা। অবশেষে সেই ময়লার ভাগাড় সরিয়ে স্থানটিকে সবুজায়নের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

ময়লা ফেলার স্থানটিতে দুইশত গাছের চারা রোপণ করে রূপান্তর করা হয়েছে গ্রিন জোনে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রুমানা আফরোজ গাছের চারা রোপণের মাধ্যমে এ গ্রিন জোনের উদ্বোধন করেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার প্রবেশমুখে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। এতে ভোগান্তিতে পড়তেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই স্থান থেকে ময়লা ফেলা বন্ধ করে বালু দিয়ে ভরাট করা হয়। পরে সেখানে বিভিন্ন প্রজাতির দুইশত ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে স্থানটিকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ।

এ উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

ইউএনও রুমানা আফরোজ বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে পৌরসভার প্রবেশমুখে ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয়েছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেখান থেকে ময়লা অপসারণ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানটিকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এর সৌন্দর্য ও সবুজ পরিবেশ বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল
যশোরের মণিরামপুর উপজেলার সবুজ পল্লী কলেজে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। কলেজটিতে বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র চারজন।
৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল
পাশের রুমে ঘুমান স্ত্রী, তবু তেল মালিশের জন্য ছাত্রকে ডেকে নেন ইমাম
সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। এ ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে অভিযুক্ত ইমাম গা ঢাকা দিয়েছেন।
পাশের রুমে ঘুমান স্ত্রী, তবু তেল মালিশের জন্য ছাত্রকে ডেকে নেন ইমাম
ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণে নতুন করে দাবি জোরালো
কুমিল্লায় ভাষাসৈনিক ও শহীদ মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাড়ি সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণে নতুন করে দাবি জোরালো
লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু  
রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 
লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু  
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
আরও পড়ুন
প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, ‘যুবক উধাও’
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
ভোলায় এক পাঙ্গাস বিক্রি হলো ৯ হাজার টাকায়
মনপুরা প্রেসক্লাব সম্পাদকের বাবা মারা গেছেন