ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ২০০ রোগীর অপারেশন 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুরের বিভিন্ন উপজেলার প্রান্তিক ও দরিদ্র মানুষদের নিয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়েছেন এবং ২০০ রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপি হাজীগঞ্জ উপজেলার আহম্মদপুর গাউছিয়া নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এই চক্ষু শিবিরে চিকিৎসা সেবা দেওয়া হয়।

চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের আয়োজনে ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পে চার উপজেলার গ্রামের প্রান্তিক ও দরিদ্র সহস্রাধিক চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আয়োজক মোহাম্মদ ইউনুছ উল্ল্যাহ জানান, এটি তাদের দশম বছরের ধারাবাহিক আয়োজন। সমাজের অবহেলিত ও দৃষ্টিহীন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আলো ফিরিয়ে দিতে এবং যাদের চিকিৎসার সামর্থ্য নেই, তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে আগত সহস্রাধিক রোগীদের চোখ পরীক্ষা করার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চোখের ড্রপ বিতরণ করা হয়। এছাড়া বাছাইকৃত ২০০ ছানি রোগীদের পরবর্তী সময়ে সম্পূর্ণ বিনামূল্যে চাঁদপুর চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের থাকা, খাওয়া, অপারেশন, ওষুধ এবং কালো চশমা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বলে আয়োজক মোহাম্মদ ইউনুছ উল্ল্যাহ জানান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীর ‘আবু লাল’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধ চক্র 'আবু লাল' গ্রুপের প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নরসিংদীর ‘আবু লাল’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে পোশাকশ্রমিকের মাইকিং
এক মাস আগে সড়কে পাঁচ অঙ্কের টাকা কুড়িয়ে পেয়েছিলেন পোশাকশ্রমিক কবির মিয়া। এরপর থেকে প্রকৃত মালিকের খোঁজ করেও সন্ধান পাননি তিনি। শেষ পর্যন্ত এক হাজার টাকা খরচ করে এলাকায় মাইকিং করিয়েছেন এই শ্রমিক।
কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে পোশাকশ্রমিকের মাইকিং
হেলার ঘাটে পড়ে থাকা বস্তা খুলতেই ‘চক্ষু চড়কগাছ’
যশোরের মণিরামপুরে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মন্ডল (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়াহাটীর হেলার ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত রঞ্জন মন্ডলের বাড়ি কেশবপুর উপজেলায়। স্থানীয়রা জানান, সকালে তারা হেলারঘাটে একটি বস্তা দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে বস্তার মধ্যে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মনিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করার চেষ্টা চলছে। আরটিভি/এমএইচজে
হেলার ঘাটে পড়ে থাকা বস্তা খুলতেই ‘চক্ষু চড়কগাছ’
সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে
খুলনার পাইকগাছায় মায়ের নামে থাকা জমি লিখে নেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের মধ্যে বিরোধের জেরে বৃদ্ধ বাবা ও বোনকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। একই সঙ্গে বৃদ্ধা মায়ের হাত-পা বেঁধে তাকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা।
সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
নোয়াখালী হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
আরও পড়ুন
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে চাঁদপুরে প্রশিক্ষণ কর্মশালা 
চাঁদপুরে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস
সড়কে ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে ঝোপঝাড় পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ