ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে ছুরি হামলায় পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
উৎসুক জনতা। ছবি: আরটিভি

কুড়িগ্রাম পৌরসভার এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনছুর আলী। তিনি পৌর শহরের বাস টার্মিনালসংলগ্ন ছয় আনিপাড়া এলাকার বাসিন্দা। তার স্ত্রীর নাম মল্লিকা বেগম (৫৫)। তাকে গুরুতর অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর টাউন হলের ফটকের সামনে মনছুর আলীর সঙ্গে এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক হাতে থাকা ছুরি দিয়ে মনছুর আলীকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী মল্লিকা বেগমকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মনছুর আলীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের নাম শাহনেওয়াজ সানি। তার বাড়ি পৌর শহরের সরদারপাড়া এলাকায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির রোহান, উদ্বিগ্ন পরিবার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দশদোনা এলাকা থেকে রোহান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন তার ভাই মো. রাকিব।
৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির রোহান, উদ্বিগ্ন পরিবার
তরুণ প্রজন্মকে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে হবে: সংস্কৃতিমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তরুণ প্রজন্মকে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে হবে: সংস্কৃতিমন্ত্রী
কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের কারাদণ্ড
গাজীপুরের কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীসহ প্রতারক চক্রের তিন সদস্যকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের কারাদণ্ড
নরসিংদীর ‘আবু লাল’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধ চক্র 'আবু লাল' গ্রুপের প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নরসিংদীর ‘আবু লাল’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
চাঁদপুরে সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ২০০ রোগীর অপারেশন 
চাঁদপুরের বিভিন্ন উপজেলার প্রান্তিক ও দরিদ্র মানুষদের নিয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়েছেন এবং ২০০ রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে।
চাঁদপুরে সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ২০০ রোগীর অপারেশন 
আরও পড়ুন
সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
হিমালয়ের শকুনের দেখা মিলল কুড়িগ্রামের লোকালয়ে
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু