ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: আরটিভি

জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে একটি মোটরসাইকেল ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়। দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে উল্টে পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি প্রয়োজনীয় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
ছোট বেলায় হারিয়েছেন বাবা-মাকে, ২৩ বছর পর আবারও শাহাবকে আছাড় দিল হাতি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শিশু শাহাব উদ্দিনকে হাতি শুড়ে তুলে আছাড় দিয়েছিল। কিন্তু খড়ের গাদায় পড়ার কারণে ভাগ্যগুণে শাহাব বেঁচে যায়। ২৩ বছর পর আবারও সেই একই ঘটনার মুখোমুখি শাহাব। শুক্রবার (২৭ নভেম্বর) আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রামে রাতে একটি বন্য হাতি শাহাবকে আছাড় দেয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবু জাফর। আহত শাহাব উদ্দিন ওই গুচ্ছ গ্রামের বাসিন্দা ও আমুচিয়া পাহাড়ে একটি খামারে চাকরি করেন। ইউপি সদস্য আবু জাফর বলেন, খাবারের সন্ধানে পাশের পাহাড় থেকে প্রায়ই এ অঞ্চলে বন্য হাতির পাল নেমে এসে লোকালয়ে ঢুকে পড়ে। ২০০৩ সালের দিকে হাতির আক্রমণে নিহত হয়েছিলেন শাহাব উদ্দিনের বাবা বাছা মিয়া, মা নূর জাহান ও তার নানী। তিনি বলেন, সে সময় দেড় থেকে দুই বছর বয়সি শিশু শাহাবকেও হাতি শুড়ে তুলে ছুঁড়ে মারে। কিন্তু খড়ের গাদার ওপর পড়ার কারণে প্রাণে বেঁচে যায় সে। পরবর্তীতে শাহাব তার মামা-মামী ও প্রতিবেশীদের কাছে বড় হয়। শুক্রবারের ঘটনা প্রসঙ্গে ইউপি সদস্য জাফর বলেন, আমুচিয়া পাহাড়ে এক ব্যক্তির পেয়ারা বাগান, গরু ও মুরগির খামারে কাজ করেন ও রাতে থাকেন শাহাব। শুক্রবার রাতে গুচ্ছগ্রামের এক বাড়ি থেকে ভাত খেয়ে খামারে যাওয়ার সময় তিনি বন্য হাতির সামনে পড়ে যান। তিনি আরও বলেন, এ সময় হাতি তাকে শুড়ে তুলে আছাড় দিলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শাহাব সেখানে চিকিৎসাধীন। আরটিভি/এসআর
ছোট বেলায় হারিয়েছেন বাবা-মাকে, ২৩ বছর পর আবারও শাহাবকে আছাড় দিল হাতি
অবরোধকারীদেরকে ওসি বললেন ‘আপনারা সাকসেস’
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেছেন, ‘আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়িঘোড়া যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন।’ 
অবরোধকারীদেরকে ওসি বললেন ‘আপনারা সাকসেস’
লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ 
রাঙ্গামাটির লংগদু উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজারে জেলা পরিষদের প্রায় ৫০ লাখ টাকার উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের তথ্য গোপন করায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ 
১৪ বছর আগে ধর্ষণের শিকার হন বড় বোন, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। এ সময় তারা ধর্ষণের ভিডিওধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
১৪ বছর আগে ধর্ষণের শিকার হন বড় বোন, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
আরও পড়ুন
বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বোনকে পৌঁছে দিতে যাচ্ছিলেন ভাই, মাইক্রোবাসের ধাক্কায় সব শেষ 
জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা
জামালপুরে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ