ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির রোহান, উদ্বিগ্ন পরিবার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দশদোনা এলাকা থেকে রোহান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন তার ভাই মো. রাকিব।

গত ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর অভিমান করে বাসা থেকে বের হয় রোহান। এর পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।

নিখোঁজ রোহান শম্ভুপুরা ইউনিয়নের সাত গ্রামের দশদোনা নয়াগাঁও এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। সে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রোহান আর ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার সময় রোহানের পরনে ছিল আকাশি নীল রঙের টি-শার্ট ও কালো প্যান্ট।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কোপে ছোট ভাই নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দা-এর কোপে আতাউল মালিথা (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কোপে ছোট ভাই নিহত
কুড়িগ্রামে ছুরি হামলায় পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত
কুড়িগ্রাম পৌরসভার এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
কুড়িগ্রামে ছুরি হামলায় পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত
তরুণ প্রজন্মকে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে হবে: সংস্কৃতিমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তরুণ প্রজন্মকে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে হবে: সংস্কৃতিমন্ত্রী
কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের কারাদণ্ড
গাজীপুরের কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীসহ প্রতারক চক্রের তিন সদস্যকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের কারাদণ্ড
নরসিংদীর ‘আবু লাল’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধ চক্র 'আবু লাল' গ্রুপের প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নরসিংদীর ‘আবু লাল’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
আরও পড়ুন
সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
দুই দিন পর বনের ভেতর মিলল নিখোঁজ শিশু, সঙ্গে ছিল পোষা কুকুর!
৪ দিন ধরে সন্ধান নেই চট্টগ্রামের দুই স্কুলছাত্রের