ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

চালক নিখোঁজ, পরিত্যক্ত অবস্থায় মিলল অটোরিকশা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
নিখোঁজ আরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

‎ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হয়েছেন আরিফুল ইসলাম (৩৮) নামে এক চালক। নিখোঁজের পর তার অটোরিকশাটি উপজেলার খাগুরতা-বাটুলিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও চালকের কোনো সন্ধান মেলেনি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) এস এম এনামুল হক। এর আগে নিখোঁজ চালকের বড় ভাই মো. জমির আলী ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ আরিফুল ইসলাম ধামরাই উপজেলার দক্ষিণ কাটাবইর এলাকার মো. শুকুর আলী বেপারীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা স্টেশন এলাকা থেকে অটোরিকশা নিয়ে বাটুলিয়া মাঠের দিকে যান আরিফুল। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খাগুরতা-বাটুলিয়া এলাকায় তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

আরিফুলের বড় ভাই মো. জমির আলী অভিযোগ করেন, পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এর আগে তাদের হুমকি দেওয়া হয়েছিল। পূর্বশত্রুতার জেরে আরিফুলকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ভাইকে দ্রুত উদ্ধারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম এনামুল হক জানান, চালক নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিত্যক্ত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। চালকের সন্ধান পেতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতির এক ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে একটি বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে ভূমিকা রাখেন। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান জাতির স্মৃতিতে অমর হয়ে থাকবেন।
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ
ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ
সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কোপে ছোট ভাই নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দা-এর কোপে আতাউল মালিথা (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কোপে ছোট ভাই নিহত
৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির রোহান, উদ্বিগ্ন পরিবার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দশদোনা এলাকা থেকে রোহান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন তার ভাই মো. রাকিব।
৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির রোহান, উদ্বিগ্ন পরিবার
আরও পড়ুন
৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির রোহান, উদ্বিগ্ন পরিবার
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
দুই দিন পর বনের ভেতর মিলল নিখোঁজ শিশু, সঙ্গে ছিল পোষা কুকুর!
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা