ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
জব্দকৃত মালামাল। ছবি: আরটিভি

কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গবাদিপশু, প্যান্টের কাপড়, কারেন্ট জাল, ওষুধ, সার ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী এমন অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে নিতম্বে ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
বরগুনাতেই তৈরি হচ্ছে নামিদামি কোম্পানির মবিল!
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার।
বরগুনাতেই তৈরি হচ্ছে নামিদামি কোম্পানির মবিল!
কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে মশারির সংকটের অভিযোগ 
গাজীপুরের কালিয়াকৈরে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২০ জন।
কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে মশারির সংকটের অভিযোগ 
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১ ) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
পঞ্চগড়ে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর ও রাতে হিমেল বাতাসে শীতের আগমনী বার্তা মিললেও দিনের বেলায় তীব্র রোদে অনুভূত হচ্ছে গরম। সকাল-রাতের ঠান্ডা আর দুপুরের গরমে আবহাওয়ার এমন বৈপরীত্যে কিছুটা অস্বস্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর শীতের অনুভূতি বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরবিন্দু। কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশারও। সন্ধ্যার পর ঠান্ডা বাড়ায় অনেকেই ব্যবহার করছেন গরম কাপড়। শীতের প্রস্তুতি হিসেবে ঘর থেকে বের করা হচ্ছে লেপ-কম্বল। এদিকে, আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে মৌসুমি অসুস্থতার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চিকিৎসকেরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, সারা দেশেই তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। আরটিভি/এসকে
পঞ্চগড়ে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি
আরও পড়ুন
হিমাগারে আলুর কেজি ১১ টাকা, তবুও নেই ক্রেতা
কুড়িগ্রামে অসহায় শ্রমিকের পাশ দাঁড়াল নির্মাণ শ্রমিক ইউনিয়ন
কুড়িগ্রামে পৌর কর্মচারী হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার, মাদক সেবনে বাধা দেওয়াই কাল হয় মনসুর আলীর!
কুড়িগ্রামে ছুরি হামলায় পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত