ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী একত্রিত হয়েছেন। সেখানে চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন তারা।

শপথে নেতাকর্মীরা বলেন, ‘আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধুকন্যার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে, স্বাধীনতাবিরোধীদের হাত থেকে, শেখ মুজিবের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এ বিষয়ে চৌধুরী সোহান আহমেদ সাদ্দাম বলেন, ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় রাজপথে সক্রিয় থাকবে।

শপথ গ্রহণ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক রাশেদ অর্ণব।

এদিকে, এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
আশ্বিন-কার্তিক মাসে দেশের উত্তরাঞ্চলে একসময় কোনো কাজ না থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিত, যাকে স্থানীয় ভাষায় বলা হতো ‘মঙ্গা’ বা দুর্ভিক্ষ। বর্ষাকালে বন্যা ও নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির চরম সংকটের কারণে তিস্তার চরের মানুষ নিঃস্ব হয়ে পড়ত, বেঁচে থাকতে হতো চরম কষ্টের মধ্যে।
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী, যা জানা যাচ্ছে
বরিশাল নগরীতে এক নারীর কোলজুড়ে জন্ম নিয়েছে একটি নবজাতক। কিন্তু সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুজন। তাদের একজন হিন্দু ও আরেকজন মুসলিম।
নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী, যা জানা যাচ্ছে
কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে
তেঁতুলের নাম শুনলেই জিভে জল আসে অনেকের। আর সেই তেঁতুল যদি হয় বাইরে ধূসর-সবুজ, ভেতরে টকটকে সিঁদুর লাল— তাহলে বিস্ময় আর কৌতূহল যেন আরও বেড়ে যায়। এমনই এক বিরল লাল তেঁতুলগাছের দেখা মিলেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে, গড়াই নদীর তীরে।
কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন যুবক
বরিশালে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় চারজনের বিরুদ্ধে।
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন যুবক
দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা অফিসে অনিয়ম, সেবাবঞ্চিত লংগদুর মানুষ
রাঙামাটির লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রমে চরম স্থবিরতা বিরাজ করছে। অফিস প্রধানসহ চিকিৎসকরা নিয়মিত কর্মস্থলে না আসায় উপজেলার সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন- এমন গুরুতর অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা অফিসে অনিয়ম, সেবাবঞ্চিত লংগদুর মানুষ
আরও পড়ুন
শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
‘শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা’
শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত ই–মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়