ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী, যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে এক নারীর কোলজুড়ে জন্ম নিয়েছে একটি নবজাতক। কিন্তু সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুজন। তাদের একজন হিন্দু ও আরেকজন মুসলিম।

রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আফির মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, বেসরকারি ওই হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূর সন্তান জন্ম নেয়।

সন্তান জন্মের সময় পাশে ছিলেন সুভাস নামের একজন, যিনি নিজেকে শান্তার স্বামী বলে দাবি করেন। তবে রোববার সকালে হঠাৎ হাসপাতালে শান্তা ও নবজাতকের শয্যার পাশে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নিজেকে ভূমিষ্ঠ হওয়া নবজাতকের জন্মদাতা পিতা দাবি করেন।

এমদাদ দাবি করেন, ২০২১ সালে প্রেম করে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মুসলিম হন শান্তা। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় থাকতেন তারা। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে বাবার বাড়িতে আসে স্ত্রী। এ সময় উপস্থিত সবাইকে নিজের বিয়ে ও দাম্পত্য জীবনের প্রমাণ দেখান তিনি।

এদিকে, প্রথম স্বামী হাসপাতালে হাজির হওয়ার পরপরই ঘটনাস্থল থেকে কেটে পড়েন দ্বিতীয় স্বামী সুভাস। যে কারণে তার বক্তব্য জানা যায়নি।

শান্তা দাবি করেন, এমদাদের সঙ্গে তার বিয়ে হয়নি। এমনকি ভূমিষ্ঠ হওয়া সন্তানের বাবাও এমদাদ নন। তবে এমদাদের দেখানো বিয়ের কাবিন ও প্রমাণ সম্পর্কে উত্তর দেননি তিনি।

জানা গেছে, এমদাদকে পালিয়ে বিয়ে করার পরও নিজ বাড়িতে যাওয়া-আসা ছিল শান্তার। এরই মধ্যে ২০২৪ সালে নিজের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দার সুভাসের সঙ্গে প্রেমে জড়ান শান্তা। এমনকি বিয়েও হয় তাদের। তবে দ্বিতীয় স্বামী জানতেন, চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয় শান্তাকে। অথচ তিনি ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সংসার করতেন। আবার বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর সংসার করছিলেন তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার বছরেও শেষ হয়নি তিন হাটের শেড নির্মাণ, চুক্তি বাতিলের পরও কাজ পেলেন আগের ঠিকাদার
জয়পুরহাটের তিনটি হাটে দোকান বসানোর নির্ধারিত জায়গায় শেড নির্মাণের কাজ শুরু হয়েছিল চার বছরের বেশি সময় আগে। এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো অসমাপ্ত রয়েছে শেডগুলো। ফলে দোকান বসানোর জায়গা হারিয়ে হাটবারে রাস্তা ও পথের পাশে দোকান বসাতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে ভোগান্তিতে পড়ছেন দোকানি ও ক্রেতারা। হাট তিনটি হলো আক্কেলপুর উপজেলার রায়কালী, কালাই উপজেলার হারুঞ্জা ও ক্ষেতলাল উপজেলার লালাগড় হাট।
চার বছরেও শেষ হয়নি তিন হাটের শেড নির্মাণ, চুক্তি বাতিলের পরও কাজ পেলেন আগের ঠিকাদার
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
আশ্বিন-কার্তিক মাসে দেশের উত্তরাঞ্চলে একসময় কোনো কাজ না থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিত, যাকে স্থানীয় ভাষায় বলা হতো ‘মঙ্গা’ বা দুর্ভিক্ষ। বর্ষাকালে বন্যা ও নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির চরম সংকটের কারণে তিস্তার চরের মানুষ নিঃস্ব হয়ে পড়ত, বেঁচে থাকতে হতো চরম কষ্টের মধ্যে।
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে
তেঁতুলের নাম শুনলেই জিভে জল আসে অনেকের। আর সেই তেঁতুল যদি হয় বাইরে ধূসর-সবুজ, ভেতরে টকটকে সিঁদুর লাল— তাহলে বিস্ময় আর কৌতূহল যেন আরও বেড়ে যায়। এমনই এক বিরল লাল তেঁতুলগাছের দেখা মিলেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে, গড়াই নদীর তীরে।
কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন যুবক
বরিশালে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় চারজনের বিরুদ্ধে।
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন যুবক
দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা অফিসে অনিয়ম, সেবাবঞ্চিত লংগদুর মানুষ
রাঙামাটির লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রমে চরম স্থবিরতা বিরাজ করছে। অফিস প্রধানসহ চিকিৎসকরা নিয়মিত কর্মস্থলে না আসায় উপজেলার সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন- এমন গুরুতর অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা অফিসে অনিয়ম, সেবাবঞ্চিত লংগদুর মানুষ
আরও পড়ুন
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন যুবক
ভাতিজার হামলায় চাচার মৃত্যু
বরিশালে গোপনে নারীদের আপত্তিকর ভিডিওধারণ, গণপিটুনি
টিকটক করায় মায়ের শাসন, রান্নাঘরে গিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলো মাদরাসাছাত্রী