ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন যুবক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

বরিশালে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় চারজনের বিরুদ্ধে। দাবিকৃত টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

রোববার (৮ নভেম্বর) এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঠিকাদার মো. রুস্তম হাওলাদার (৪৮)।

এর আগে, শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- মো. মাহবুব মোল্লা (৪৫), মো. সাকিব হাওলাদার (৩৫), মো. সজিব হাওলাদার (২৫) ও মো. মুবিন মোল্লা (২২)। তাদের সবার বাড়ি মাধবপাশা ইউনিয়নে। প্রধান অভিযুক্ত মাহবুব মোল্লা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা গেছে, রুস্তম হাওলাদার এয়ারপোর্ট থানাধীন মাধপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠীর ২৬ শত মিটার পিচ ঢালাই সড়কের নির্মাণকাজে সাবঠিকাদার হিসেবে নিয়োজিত রয়েছেন। গত শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তার নির্মাণকাজে বাধা দেন। এ সময় কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তারা।

অভিযোগে বলা হয়, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ সময় তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। পরে তার ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য এক লাখ ১০ হাজার টাকা।

ঠিকাদার রুস্তম হাওলাদার বলেন, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে তিনি লোকজন পাঠিয়ে আমাকে মারধর করান এবং আমার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যান। অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মে জড়িত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মাহবুব মোল্লা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, আমি রুস্তমের কাছে টাকা পাই। ওই সড়কের কাজে আমি পার্টনার (অংশীদার) আছি। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি এনে নিজের কাছে রেখেছি।

পাওনা টাকা আদায়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি আইনসম্মত কি না? জানতে চাইলে মাহবুব মোল্লা বলেন, বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার বছরেও শেষ হয়নি তিন হাটের শেড নির্মাণ, চুক্তি বাতিলের পরও কাজ পেলেন আগের ঠিকাদার
জয়পুরহাটের তিনটি হাটে দোকান বসানোর নির্ধারিত জায়গায় শেড নির্মাণের কাজ শুরু হয়েছিল চার বছরের বেশি সময় আগে। এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো অসমাপ্ত রয়েছে শেডগুলো। ফলে দোকান বসানোর জায়গা হারিয়ে হাটবারে রাস্তা ও পথের পাশে দোকান বসাতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে ভোগান্তিতে পড়ছেন দোকানি ও ক্রেতারা। হাট তিনটি হলো আক্কেলপুর উপজেলার রায়কালী, কালাই উপজেলার হারুঞ্জা ও ক্ষেতলাল উপজেলার লালাগড় হাট।
চার বছরেও শেষ হয়নি তিন হাটের শেড নির্মাণ, চুক্তি বাতিলের পরও কাজ পেলেন আগের ঠিকাদার
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
আশ্বিন-কার্তিক মাসে দেশের উত্তরাঞ্চলে একসময় কোনো কাজ না থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিত, যাকে স্থানীয় ভাষায় বলা হতো ‘মঙ্গা’ বা দুর্ভিক্ষ। বর্ষাকালে বন্যা ও নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির চরম সংকটের কারণে তিস্তার চরের মানুষ নিঃস্ব হয়ে পড়ত, বেঁচে থাকতে হতো চরম কষ্টের মধ্যে।
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী, যা জানা যাচ্ছে
বরিশাল নগরীতে এক নারীর কোলজুড়ে জন্ম নিয়েছে একটি নবজাতক। কিন্তু সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুজন। তাদের একজন হিন্দু ও আরেকজন মুসলিম।
নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী, যা জানা যাচ্ছে
কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে
তেঁতুলের নাম শুনলেই জিভে জল আসে অনেকের। আর সেই তেঁতুল যদি হয় বাইরে ধূসর-সবুজ, ভেতরে টকটকে সিঁদুর লাল— তাহলে বিস্ময় আর কৌতূহল যেন আরও বেড়ে যায়। এমনই এক বিরল লাল তেঁতুলগাছের দেখা মিলেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে, গড়াই নদীর তীরে।
কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে
দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা অফিসে অনিয়ম, সেবাবঞ্চিত লংগদুর মানুষ
রাঙামাটির লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রমে চরম স্থবিরতা বিরাজ করছে। অফিস প্রধানসহ চিকিৎসকরা নিয়মিত কর্মস্থলে না আসায় উপজেলার সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন- এমন গুরুতর অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা অফিসে অনিয়ম, সেবাবঞ্চিত লংগদুর মানুষ
আরও পড়ুন
নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী, যা জানা যাচ্ছে
ভাতিজার হামলায় চাচার মৃত্যু
বরিশালে গোপনে নারীদের আপত্তিকর ভিডিওধারণ, গণপিটুনি
টিকটক করায় মায়ের শাসন, রান্নাঘরে গিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলো মাদরাসাছাত্রী