ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

‘খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি চুরি করেছে আ.লীগ’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি: সংগৃহীত

নিজেদের অপকর্ম আড়াল করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগের মাজার পরিচালনা কমিটির কর্মকর্তারা ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি এবং মাজারের আঙিনার বেশ কয়েকটি বড় গাছসহ বিভিন্ন সরঞ্জাম আত্মসাৎ করেছেন।

লুটপাটের তথ্য গোপন করতে আগের কমিটির লোকজন হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলেছেন বলেও অভিযোগ করেন তিনি।

শাহাদাত হোসেন বলেন, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগের লোকজন সারা দেশে লুটপাট করেছে। গরীব উল্লাহ শাহ মাজারও তা থেকে বাদ পড়েনি।

রোববার (৮ নভেম্বর) মাজারের ডেকচি চুরির অভিযোগ খতিয়ে দেখতে মাজার ও এতিমখানা পরিদর্শন করেন চসিক প্রশাসক। এ সময় বিভিন্ন সরঞ্জাম গুনে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এ ঘটনায় চসিক প্রশাসক শাহাদাত হোসেন ও তার অনুসারীদের দায়ী করা হয়। এর পরিপ্রেক্ষিতে মাজার পরিদর্শনে গিয়ে ডেকচি গায়েবের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন তিনি।

ডেকচি নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে শাহাদাত হোসেন জানান, চলতি বছরের ২৫ জুন ওয়াক্‌ফ এস্টেটের পরিদর্শক শাখাওয়াত হোসেনের স্বাক্ষর করা তালিকা অনুযায়ী, ২০টি বড় ও ১২টি ছোট মোট ৩২টি ডেকচি বর্তমান কমিটির কাছে হস্তান্তর করা হয়েছিল। মাজারে গিয়ে তিনি নিজে গুনে দেখেছেন, তালিকাভুক্ত সেই ৩২টি ডেকচিই বর্তমানে অক্ষত অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে মাজারের সম্পদ আত্মসাৎ করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এ ধরনের লুটপাটের সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আবু তাহের নামে যে মোতোয়াল্লি মাজারের দায়িত্ব নিয়েছিলেন, তিনিও আওয়ামী লীগের লোক ছিলেন।

শাহাদাত হোসেন জানান, আগের কমিটির নিয়োগ দেওয়া মোতোয়াল্লি আবু তাহেরের কার্যক্রম স্থগিত করে চলতি বছরের ১৩ জুন তিন বছরের জন্য পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্যের পরিচালনা কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়। ওই কমিটিতে পদাধিকারবলে চসিক প্রশাসক হিসেবে তিনি সভাপতির দায়িত্ব পান।

তিনি বলেন, আগের কমিটির নিয়োগ দেওয়া মোতোয়াল্লি বর্তমান কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেননি। এ কারণে চট্টগ্রাম ওয়াক্‌ফ এস্টেটের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার সময় ২৫ জুন মাজারে থাকা ২০টি বড় ও ১২টি ছোট ডেকচিসহ বিভিন্ন সরঞ্জামের তালিকা তৈরি করা হয়। ওই তালিকায় ওয়াক্‌ফ এস্টেটের পরিদর্শক শাখাওয়াত হোসেনের স্বাক্ষর রয়েছে।

মাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ওয়াক্‌ফ পরিদর্শক শাখাওয়াত হোসেন, মাজার পরিচালনা কমিটির সেক্রেটারি গোলাম সরওয়ার, কমিটির সদস্য আবদুল হালিম স্বপন, ফারুক শিকদার, রুবেল, আবদুল মান্নান, ইদ্রিস আলী, হিসাবরক্ষক আনিসুর রহমান, নবী হোসেন, রায়হান আলম ও জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চোলাইমদ পান করে মাতলামি, গ্রেপ্তার ১০
নওগাঁর মান্দায় অবৈধভাবে চোলাইমদ সেবন করে প্রকাশ্যে মাতলামি করার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চোলাইমদ পান করে মাতলামি, গ্রেপ্তার ১০
সাভারে এক রাতে ২ বাসে আগুন
সাভারে এক রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সাভারে এক রাতে ২ বাসে আগুন
প্রেমিকা থাকার পরও অন্য নারীর সঙ্গে কথা, যে পরিণতি হলো অনিকের
খুলনা মহানগরীর খালিশপুরে অন্য এক নারীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে অনিক নামে তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ববি আক্তার নামের এক নারীর বিরুদ্ধে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
প্রেমিকা থাকার পরও অন্য নারীর সঙ্গে কথা, যে পরিণতি হলো অনিকের
শুধু সন্দেহ করেই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জের হোসেনপুরে সেচের মোটর চুরির সন্দেহে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শুধু সন্দেহ করেই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
হাতকড়াসহ নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিকে ছিনতাই, আটক ৭
ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
হাতকড়াসহ নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিকে ছিনতাই, আটক ৭
আরও পড়ুন
চট্টগ্রামে দিনদুপুরে যুবককে গুলি, অভিযোগের তীর বড় সাজ্জাদ বাহিনীর দিকে
‘শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা’
প্রদীপের আলোয় সেজেছে চবি, দীপাবলি ঘিরে উৎসবের আমেজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও এক নেতা ধরা