ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট সহযোগীসহ গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: আরটিভি

নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মো. রাকিব মিয়াকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার শালিধা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে নরসিংদী মডেল সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোববার (৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বান্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সনেট মোল্লা (৩৬) নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার মৃত বাদল মোল্লার ছেলে। অপর আসামি রাকিব মিয়া (২৮) সনেটের শ্যালক। তিনি সদর উপজেলার শালিধা (কোনাপাড়া) এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সনেট মোল্লাকে গ্রেপ্তারে গত জুলাই মাস থেকে নরসিংদীর পলাশ, সদর, মাধবদীসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালানো হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শালিধায় তার বাড়ির পাশ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সনেট মোল্লার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে। অন্যদিকে রাকিব মিয়ার বিরুদ্ধে রয়েছে ১১টি মামলা। এর মধ্যে আটটি মামলায় দুজনই আসামি।

সম্প্রতি চৌয়ালা ও শালিধা এলাকায় আবু লাল গ্রুপ এবং সনেট-হেলাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।

গত ২২ জুলাই দুই পক্ষের গোলাগুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। সর্বশেষ গত ২ নভেম্বর নরসিংদী শহরের ঘোষপাড়ায় ইয়াসিন এবং চৌয়ালার তালতলায় বিল্লাল গুলিবিদ্ধ হন। এ ঘটনায় করা মামলায় সনেট ও রাকিব দুজনই আসামি।

এর আগে গত ৬ নভেম্বর প্রতিপক্ষ গ্রুপের সদস্য আবু লালকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হচ্ছে। চৌয়ালা-শালিধাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সন্ত্রাসী যে গ্রুপেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ
পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ উঠেছে। কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের একপর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভাঙচুর করে সেখান থেকে সার নিয়ে যায়। এ ঘটনায় ৬১১ বস্তা সরকারি সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাব জানিয়েছে কৃষি বিভাগ। ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ
কালিয়াকৈরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
গাজীপুরের কালিয়াকৈরে আজমরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
‘অজ্ঞান হওয়ার ভান’ ধরেও শেষ রক্ষা হলো না শিক্ষকের, ঘটনা কী
টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগে তপন সরকার নামে এক সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় পরিস্থিতি সামাল দিতে ওই শিক্ষক অভিনব কায়দায় ‘অজ্ঞান হওয়ার ভান’ ধরলেও শেষ রক্ষা হয়নি।
‘অজ্ঞান হওয়ার ভান’ ধরেও শেষ রক্ষা হলো না শিক্ষকের, ঘটনা কী
বরগুনায় ফেরিতে আগুন দেওয়ার চেষ্টা
বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বরগুনায় ফেরিতে আগুন দেওয়ার চেষ্টা
নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে দুটি বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) ও নুরুল ইসলাম ওরফে নুর সালাম (৪৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু
আরও পড়ুন
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদীর ‘আবু লাল’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে পোশাকশ্রমিকের মাইকিং
স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি করতেন গিয়াস