ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
ছবি: আরটিভি

নোয়াখালী সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামে এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুয়া জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

নিহতের মেঝো চাচা আলতাফ হোসেন বলেন, তাদের বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির পাশের সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মাদরাসায় পড়ত নুয়া। সোমবার সকালে বাড়ি থেকে মাদরাসায় যায় সে। দুপুরে বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার মাদরাসায় চলে যায়। বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাহতাপুর গ্রামের একটি বাড়ির সড়কের পাশে ঘরের পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ড বা ধর্ষণেরও কোনো আলামত মেলেনি। শিশুটির দাঁত কামড়ানো অবস্থায় ছিল এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিল। কেউ তাকে মারলে দাঁত কামড়ানো থাকবে না, মুখ দিয়ে লালা পড়বে না। তার মানে বিকল্প কোনো কিছু আছে। তবে তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলে পড়ল জরাজীর্ণ শ্রেণিকক্ষের সিলিং ফ্যান, আহত দুই শিক্ষার্থী
মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।
খুলে পড়ল জরাজীর্ণ শ্রেণিকক্ষের সিলিং ফ্যান, আহত দুই শিক্ষার্থী
ফটিকছড়িতে রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠা ও বিনিয়োগ আকর্ষণে বিডার সহযোগিতা চান এমপি সরোয়ার আলমগীর
বিনিয়োগের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি রপ্তানিমুখী ইপিজেড (EPZ) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চট্টগ্রাম-০২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
ফটিকছড়িতে রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠা ও বিনিয়োগ আকর্ষণে বিডার সহযোগিতা চান এমপি সরোয়ার আলমগীর
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
বন্ধ হলো সেই ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর
পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তারের বাল্যবিবাহ শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। 
বন্ধ হলো সেই ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর
চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ
পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ উঠেছে। কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের একপর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভাঙচুর করে সেখান থেকে সার নিয়ে যায়। এ ঘটনায় ৬১১ বস্তা সরকারি সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাব জানিয়েছে কৃষি বিভাগ। ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ
আরও পড়ুন
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
মৃত্যুর গুজবে ২৩ বাড়িতে ভাঙচুর-লুটপাট