ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নোয়াখালীতে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
ছবি: আরটিভি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় আদিব।

নিহত আদিব একই গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ির মো. সাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদিব সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। গত ১৬ অক্টোবর বিকেলে ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদ তাকে মারধর করেন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন ছাত্রের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেন। এরপর মাদরাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সোমবার সকালে নিজ বাড়িতে মারা যায় আদিব।

নিহতের বাবা সাহাব উদ্দিন জানান, তার ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করত। সেখানে পড়ার সময় সে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ত। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা জানান, তার রক্তশূন্যতা ছিল। পরে টাকার অভাবে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি।

তিনি বলেন, ছেলে ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। সেখানে হুজুররাও তাকে কিছু মারধর করছে। শিক্ষকের মারধরে মৃত্যু হয়েছে বলে আমরা মনে করি না। বাচ্চার হায়াত ফুরিয়ে গেছে তাই মারা গেছে। আমরা হুজুরকে দোষারোপ করি না। আমরা আল্লার ওপরে নির্ভরশীল,আল্লাহ বাচ্চা দিয়েছে আল্লাহ নিয়ে গেছে।

দারুস সালাম মডেল মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষক শাসন করার পর ছাত্রের অভিভাবকেরা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে আমি ছাত্রের বাড়িতে গিয়ে তার শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পাই। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট শিক্ষককে ভর্ৎসনা করেন। পরে জানতে পারেন, ওই ছাত্র আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তিনি ছাত্রের চিকিৎসার কাগজপত্র দেখতে চেয়েছিলেন, তবে অভিভাবকেরা তা দেখাননি। এমনকি ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও অভিভাবকেরা তাকে কোনো সহযোগিতা করেননি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের স্বজনেরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। নিহতের শরীরের পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জনবল সংকটের অজুহাতে অবহেলা, আলীকদম হাসপাতালে ময়লার স্তূপ
বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসাসেবা। হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন রোগী, স্বজন ও দর্শনার্থীরা। এতে চিকিৎসা নিতে এসে উল্টো স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন রোগীরা।
জনবল সংকটের অজুহাতে অবহেলা, আলীকদম হাসপাতালে ময়লার স্তূপ
স্কুলে ক্লাস চলাকালে বজ্রপাত, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৮
খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন।
স্কুলে ক্লাস চলাকালে বজ্রপাত, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৮
খুলনায় সরকারি কলেজের ফটকে তালা দিয়ে আগুন
খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে গভীর রাতে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
খুলনায় সরকারি কলেজের ফটকে তালা দিয়ে আগুন
ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী
স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাম্পত্যকলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী
বাসার সামনেই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালাল কিশোর
কুষ্টিয়া শহরে বাসার সামনে দাঁড়িয়ে কলবেল চাপার সময় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর।
বাসার সামনেই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালাল কিশোর
আরও পড়ুন
মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু