ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মাছের ঘেরের আড়ালে মামা-ভাগনের ইয়াবার কারবার, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মামা ও ভাগনেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার।

গ্রেপ্তাররা হলেন- নড়াইল পৌর এলাকার ভাটিয়া দক্ষিণপাড়ার সৈয়দ সাজ্জাদ আলী (৪৯) এবং তার ভাগনে মুলদাইড় পশ্চিমপাড়ার আহাদ শেখ (৩৮)।

গোলক মজুমদার জানান, গোপন সংবাদে ডিএনসি নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে সোমবার বেলা ১১টার দিকে মুলদাইড় পশ্চিমপাড়ার ভাগনে আহাদ শেখের দ্বিতলা পাকা বসতবাড়ি অভিযান চালানো হয়। বাড়ির কাঠের ক্যাবিনেট ফার্নিচারসহ আহাদ শেখের লুঙ্গির কোচরের ভাঁজ থেকে অভিনব কায়দায় লুকানো পাঁচটি নীল রঙের প্যাকেটের মধ্যে ২০০ পিচ করে মোট এক হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৯৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে প্রায় দেড় বছর ধরে নড়াইলের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার বিকেলে নড়াইল সদর থানায় মামলা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।  এ ছাড়া রাজশাহীর কয়েকটি এলাকায়ও কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।  নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আর কে রোড, টার্মিনাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নেসকোর রাজশাহী দপ্তরের বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন কয়েকটি এলাকাতেও বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি নওহাটা ফিডারের আওতায় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। এলাকাগুলো হলো— দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও আশপাশের এলাকা। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে: বাবুধন চাকমা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি। একই সঙ্গে ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান আন্দোলন সফল করতে সাজেকবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে: বাবুধন চাকমা
দেশি ছাগলের একসঙ্গে ৫ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে ৫টি বাচ্চা প্রসব করেছে। আর এ জন্ম দেওয়ার ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষসহ দূর দূরান্ত থেকে মানুষ।
দেশি ছাগলের একসঙ্গে ৫ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নেত্রকোনার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার (১১ নভেম্বর) হওয়ার কথা রয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
দেশব্যাপী সর্বাত্মক ছাত্র ধর্মঘটের সমর্থনে নীলফামারীতে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
আরও পড়ুন
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ আটক দুই
বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
হাত-পা বেঁধে শিক্ষকের বাড়িতে ডাকাতি, কোটি টাকা লুটের দাবি