ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি: আরটিভি

পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ উঠেছে। কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের একপর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভাঙচুর করে সেখান থেকে সার নিয়ে যায়। এ ঘটনায় ৬১১ বস্তা সরকারি সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাব জানিয়েছে কৃষি বিভাগ। ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিলেন মেসার্স প্রদিপ কুমার পাল এর মালিক ডিলার প্রবীর কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘরে ভাঙচুর চালিয়ে সেখানে রাখা সার নিয়ে যায়। এতে সার বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পর সার বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা সার বিতরণ করা হয়েছিল। অবশিষ্ট সারের মধ্যে বর্তমানে ৪০০ বস্তা মজুত রয়েছে। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাবে উঠে এসেছে।

ঘটনার বিষয়ে ডিলার প্রবীর কুমার পালের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে এ বিষয়ে কথা হয় তার কাকা সঞ্জিত পালের সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনার পর আমার ভাতিজা অনেকটা ভীত হয়ে পড়েছে। এ কারণে সে মুঠোফোন বন্ধ করে রেখেছে। উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা তদন্তসাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’

এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি মাইকিং করে যারা সার নিয়ে গেছেন, তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রাথমিক ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিতও হতে পারে।’

সরকারি সার বিতরণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলাকালে এ ধরনের ভাঙচুর ও বিপুল পরিমাণ সার উধাও হওয়ার ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কীভাবে এত বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়া হলো এবং এর পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
বন্ধ হলো সেই ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর
পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তারের বাল্যবিবাহ শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। 
বন্ধ হলো সেই ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর
কালিয়াকৈরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
গাজীপুরের কালিয়াকৈরে আজমরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
‘অজ্ঞান হওয়ার ভান’ ধরেও শেষ রক্ষা হলো না শিক্ষকের, ঘটনা কী
টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগে তপন সরকার নামে এক সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় পরিস্থিতি সামাল দিতে ওই শিক্ষক অভিনব কায়দায় ‘অজ্ঞান হওয়ার ভান’ ধরলেও শেষ রক্ষা হয়নি।
‘অজ্ঞান হওয়ার ভান’ ধরেও শেষ রক্ষা হলো না শিক্ষকের, ঘটনা কী
নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট সহযোগীসহ গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মো. রাকিব মিয়াকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার শালিধা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট সহযোগীসহ গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা  
‘শেষ রক্ষা হলো না' নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে করা সেই শিক্ষকের
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা সম্পর্কে ইমামদের সঙ্গে মতবিনিময়
পড়াতে গিয়ে ‘কাছে আসা’, পরে স্কুলছাত্রীর গলায় মালা দিলেন শিক্ষক!