ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা-ককটেল বিস্ফোরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
ছবি: আরটিভি

লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা-ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা। একইভাবে রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনার খন্ড খন্ড ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এছাড়া রামগতি উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে তালা ঝুলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে। তালার ওপর সাদা কাগজে লেখা 'সর্বাত্মক ধর্মঘট, সার্থক হোক'।

এর মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজসহ বেশ কয়েকজন নেতার ফেসবুক পেইজে ভিডিওগুলো দেখা যায়। এছাড়া তারা হোয়াটসঅ্যাপেও ভিডিওগুলো ছড়িয়ে দিয়েছে।

ধারণা করা হচ্ছে, সোমবার ভোরে লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে 'দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে আমরা সাধারণ শিক্ষার্থীরা পূর্ণ সমর্থন জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম' লেখাসংবলিত ব্যানার টানিয়ে ও শিকল দিয়ে দুইটি গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাটির ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হেলমেট পরিহিত একজনকে দেখা গেলেও তাকে চেনা যায়নি।

এদিকে রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তবে ভিডিওতে কাউকে দেখা যায়নি। তবে কখন এই ঘটনা ঘটানো হয়েছে আশপাশের লোকজন বলতে পারেনি। ধারণা করা হচ্ছে গত রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে রেখেছে। সে ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, সরকারি কলেজের গেটে কে বা কারা তালা ও ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণসহ আইনগত ব্যবস্থা নিতে অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। কলেজ ছাত্রদলকেও ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া নিষিদ্ধ সংগঠনের বিক্ষিপ্ত ঘটনাগুলো প্রতিহত করতে প্রত্যেক ইউনিটকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাঠে রয়েছি।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফ বলেন, কে বা কারা গেটে তালা ও ব্যানার লাগিয়েছে, আমরা কাউকে দেখিনি। আর দিনের বেলায় তালা বা ব্যানার ছিল না। আমাদের পাঠদানসহ সকল কার্যক্রম সঠিকভাবেই পরিচালিত হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে সড়কে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই, পরে মিলল ২ বোমাসদৃশ বস্তু
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠের সড়ক ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর একই সড়ক থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুরে সড়কে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই, পরে মিলল ২ বোমাসদৃশ বস্তু
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ!
শরীয়তপুরের জাজিরায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ!
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী ও জেলা বিএনপি কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় দফায় দফায় মোট ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক দফায় এসব বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা
খুলনার পাইকগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চল গড়ইখালীতে অবস্থিত শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রধান ফটক শিকল দিয়ে পেঁচিয়ে তালাবদ্ধ করে রেখেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ফটকে নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা ছাত্রলীগের ‘ধর্মঘাট’ লেখা একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা
মাছের ঘেরের আড়ালে মামা-ভাগনের ইয়াবার কারবার, অতঃপর...
নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মামা ও ভাগনেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাছের ঘেরের আড়ালে মামা-ভাগনের ইয়াবার কারবার, অতঃপর...
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত অন্তত ১৫
ঢাকায় পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নামিয়ে আগুন দিলেন ছাত্রদল নেতা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ওসি বললেন ‘খিঁচুনির রোগী’