ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ!

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এসব খিচুড়ি জব্দ করা হয়।

পুলিশের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারত। তবে খিচুড়ির প্রকৃত মালিক শনাক্ত না হলে সেগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবার সরবরাহের জন্য এসব খিচুড়ি মজুদ করা হয়েছিল। তবে বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করছি, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হতো। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হবে।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক নূরমোহাম্মদ হাওলাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে সড়কে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই, পরে মিলল ২ বোমাসদৃশ বস্তু
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠের সড়ক ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর একই সড়ক থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুরে সড়কে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই, পরে মিলল ২ বোমাসদৃশ বস্তু
লক্ষ্মীপুরে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা-ককটেল বিস্ফোরণ
লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা-ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা। একইভাবে রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
লক্ষ্মীপুরে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা-ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী ও জেলা বিএনপি কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় দফায় দফায় মোট ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক দফায় এসব বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা
খুলনার পাইকগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চল গড়ইখালীতে অবস্থিত শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রধান ফটক শিকল দিয়ে পেঁচিয়ে তালাবদ্ধ করে রেখেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ফটকে নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা ছাত্রলীগের ‘ধর্মঘাট’ লেখা একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা
মাছের ঘেরের আড়ালে মামা-ভাগনের ইয়াবার কারবার, অতঃপর...
নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মামা ও ভাগনেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাছের ঘেরের আড়ালে মামা-ভাগনের ইয়াবার কারবার, অতঃপর...
আরও পড়ুন
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে জাজিরার ৫ ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আটক ৪৫ জেলে
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান