ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অন্যের ঘরে আলো জ্বালানো সেই মুমিনের ঘরেই নেমে এলো অন্ধকার

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুমিন (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে দুই বছর বয়সী সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী অনিশ্চয়তায় পড়েছেন।

জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে মুমিনকে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা সাতদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে বিভিন্ন শারীরিক জটিলতায় তার অবস্থার আরও অবনতি হয়। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মুমিন ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব বাথানিয়া গ্রামের বাসিন্দা। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মুমিনের আয়ে চলত তার সংসার। তার মৃত্যুতে উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বিপাকে পড়েছে পরিবারটি।

সোমবার (৯ নভেম্বর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রতিবেশী শফিকুল ইসলাম মামুন জানান, মুমিনের চিকিৎসার জন্য স্থানীয়রা আর্থিক সহায়তা সংগ্রহ করেছিলেন। অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ঘোষণা
গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ ও অবস্থানের ঘটনায় ১২ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ঘোষণা
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ভোলার চরফ্যাশনে এক সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিটের ওই ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ট্রাকে আগুন দিচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী, বেধড়ক পিটুনি
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে পিটুনি দিয়ে নাটোর সদর থানার টহল পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ ছাড়া নাটোর শহরের টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ট্রাকে আগুন দিচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী, বেধড়ক পিটুনি
এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ, অতঃপর...
ঝিনাইদহের শৈলকুপায় এনজিওর ঋণের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে বিষপানে রহিমা বেগম  নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ, অতঃপর...
আরও পড়ুন
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
নোয়াখালীতে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন
মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু
দখলদারদের কবলে ফেনীর রাজাঝির দিঘি, পাড়জুড়ে ৫০০ অবৈধ দোকান