ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ট্রাকে আগুন দিচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী, বেধড়ক পিটুনি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে নির্মিত)

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে পিটুনি দিয়ে নাটোর সদর থানার টহল পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ ছাড়া নাটোর শহরের টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৩টার দিকে দুর্বৃত্তরা ঢাকা-রাজশাহী বাইপাস সড়কের টেক্সটাইল গেটে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এদিকে পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে শিহাব ও আলা আমিন নামে ছাত্রলীগের দুই কর্মী নাটোরের তকিয়া এলাকায় ঢুকে পড়লে সেখানে থাকা স্থানীয় লোকজন তাদের ধরে পিটিয়ে নাটোর সদর থানার টহল পুলিশের হাতে তুলে দেন।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতার হামিদ জানান, টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ট্রাকটির বড় ধরনের ক্ষতি হয়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, তকিয়া থেকে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শিহাব ও আলা আমিনকে নাটোরের আদালতে সোপর্দ করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ঘোষণা
গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ ও অবস্থানের ঘটনায় ১২ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ঘোষণা
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ভোলার চরফ্যাশনে এক সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিটের ওই ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
অন্যের ঘরে আলো জ্বালানো সেই মুমিনের ঘরেই নেমে এলো অন্ধকার
ফেনীর ছাগলনাইয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুমিন (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। 
অন্যের ঘরে আলো জ্বালানো সেই মুমিনের ঘরেই নেমে এলো অন্ধকার
এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ, অতঃপর...
ঝিনাইদহের শৈলকুপায় এনজিওর ঋণের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে বিষপানে রহিমা বেগম  নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ, অতঃপর...
আরও পড়ুন
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা
কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান
মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ