ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ধামরাইয়ে ৪ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে মাত্র ৫ দিনের ব্যবধানে একে একে চারটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী বাস মালিকরা। এসব মামলায় ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ধামরাই ভূমি অফিসের সামনে ‘হামজা ব্রাদার্স পরিবহন’ নামে একটি বাসে আগুনের ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকার বাবুল হোসেন ওরফে কদম আলী (৫৫), ঈশান নগর এলাকার আবদুল্লাহ আল মামুন (৩৭), কুল্লা ইউনিয়নের ঈমান গাঙ্গাইল এলাকার মহিউদ্দিন (৬৮), সানোড়া ইউনিয়নের চরখুন্ড এলাকার আবু বক্কর সিদ্দিক (২৮) এবং বাইচাইল এলাকার মাসুদুর রহমান (৬০)। এরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে একটি সূত্রে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাত একটার দিকে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মী আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নাশকতামূলকভাবেই এই আগুন দেওয়া হয়েছে।

এর আগে রোববার (৮ নভেম্বর) ভোররাতে শরীফবাগ এলাকার আফাজ উদ্দিন কলেজের সামনে ‘ডি-লিংক পরিবহন’ নামে একটি পোশাক কারখানার কর্মী আনা-নেওয়ার বাসে আগুন দেওয়া হয়। তারও আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন ‘পাভেল পরিবহন’ এবং শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় ‘পল্লী সেবা পরিবহন’ নামের আরও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চারদিনের এই ধারাবাহিক বাস পোড়ানোর ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সবমিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত কয়েক দিনে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আমরা বাস মালিকদের আগেই সতর্ক করেছি এবং বাসগুলো নিরাপদে পাহারায় রাখার অনুরোধ জানিয়েছি। এই আগুনের ঘটনাগুলো রাজনৈতিক নাশকতা নাকি ব্যক্তিগত বিরোধ থেকে ঘটছে, তা বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত করা হচ্ছে।

ওসি জানান, চারটি ঘটনার মধ্যে দুই বাসের মালিক বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এ পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অরাজকতার প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অরাজকতার প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সিনিয়র সহসভাপতিসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
জাতীয় অস্তিত্ব ও অধিকার রক্ষার আন্দোলনের মহান নেতা, অবিসংবাদিত জুম্ম নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির লংগদুতে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
খুলনায় ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
আরও পড়ুন
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও দাঁড়িয়ে থাকা বাসে আগুন