ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অরাজকতার প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি: আরটিভি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে সিরাজদিখান উপজেলা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি গোয়ালবাড়ি পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় মোটরসাইকেল শোডাউনও করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম ও কাইয়ুম হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির টুটুল, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ হোসেন, বিক্রমপুর আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম।

এছাড়াও কাইয়ুম, আকাশ, অর্ণব, সেলিম, বোরহান, রেজা, হোসেন, সায়মন, নাদিমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে ৪ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
ঢাকার ধামরাইয়ে মাত্র ৫ দিনের ব্যবধানে একে একে চারটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী বাস মালিকরা। এসব মামলায় ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ধামরাইয়ে ৪ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সিনিয়র সহসভাপতিসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
জাতীয় অস্তিত্ব ও অধিকার রক্ষার আন্দোলনের মহান নেতা, অবিসংবাদিত জুম্ম নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির লংগদুতে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
খুলনায় ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
আরও পড়ুন
পলাতকদের দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত: সড়কমন্ত্রী
মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেতুমন্ত্রী
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার