ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জামালপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
ছবি: আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আকাশ মিয়া (২২) নামে এক যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তার কাছ থেকে গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় আকাশ মিয়াকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবন ও বহনের দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

ইউএনও মুরাদ হোসেন বলেন, মাদক সেবন ও বহনের দায়ে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশি ছাগলের একসঙ্গে ৫ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে ৫টি বাচ্চা প্রসব করেছে। আর এ জন্ম দেওয়ার ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষসহ দূর দূরান্ত থেকে মানুষ।
দেশি ছাগলের একসঙ্গে ৫ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নেত্রকোনার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার (১১ নভেম্বর) হওয়ার কথা রয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
দেশব্যাপী সর্বাত্মক ছাত্র ধর্মঘটের সমর্থনে নীলফামারীতে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
শিক্ষা সফরের নামে ভাড়া নেওয়া হয় রিসোর্ট, সভা করেন আ.লীগের সাবেক এমপি
সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সুনামগঞ্জ- ১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাড. রনজিত সরকারের সভাটি সিলেটের বহুল পরিচিত রাতারগুলের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
শিক্ষা সফরের নামে ভাড়া নেওয়া হয় রিসোর্ট, সভা করেন আ.লীগের সাবেক এমপি
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
জামালপুর সীমান্ত দিয়ে নারীকে ঠেলে দেওয়ার চেষ্টা, আটকে দিলো বিজিবি
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড