ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে মিনিবাসে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা অকটেনসহ আটক

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি: আরটিভি

নরসিংদীর শিবপুরে একটি টাটা হাইয়েস মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নরসিংদী শহরের খালপাড় এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের সহযোগিতায় ৬ বোতল অকটেনসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার কুমরাদী এলাকায় চালকের বাড়ির সামনে রাখা একটি টাটা হাইয়েস মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে তারা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনূর মিয়া জানান, দুর্বৃত্তরা গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এদিকে সোমবার রাত ২টা ৩৪ মিনিটের দিকে নরসিংদী শহরের খালপাড় এলাকা থেকে ৬ বোতল অকটেনসহ ছয়জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সিদ্দিক মুন্সি (৬২), শিবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৪৫) এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহনে অগ্নিসংযোগের উদ্দেশ্যে তারা অকটেন নিয়ে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা (নাম) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বিদেশ মিশনে আকাঙ্ক্ষা, বাড়তি আয় ও নানা সুযোগ-সুবিধা—সবকিছুর চেয়ে তার কাছে বড় অসুস্থ বৃদ্ধ মায়ের সেবা। তাই মাকে একা রেখে বিদেশে যেতে চাননি হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম।
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এর দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় নিজের বাংলোয় বসেই সরকারি দায়িত্ব পালন করছেন তিনি।
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
আরও পড়ুন
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
১৫ দিনেও নেভেনি ইনানীর গ্যাসক্ষেত্রের আগুন, পরিদর্শনে বাপেক্স