
জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর সীমান্তে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী শূন্য রেখায় অবস্থান করছেন।
জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত দিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই নারী বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়দের চোখে পড়ে। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শূন্য রেখায়) অবস্থান নেন। বিজিবি ও বিএসএফ দুই দেশে অবস্থান নেওয়ার পর সকাল থেকে সীমান্তেই অবস্থান করছেন।
জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বর্তমানে বিজিবি পুশইন ঠেকাতে কঠোর অবস্থায় রয়েছে।
আরটিভি/এমএইচজে


