ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার (১১ নভেম্বর) হওয়ার কথা রয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল জানান, মামলাটি রায়ের জন্য বুধবার (১১ নভেম্বর) তারিখ নির্ধারণ করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুস সালাম। এ মামলায় সাগরের সঙ্গে তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াও আসামি।

পিপি জানান, দ্রুততার সঙ্গে বিচারের জন্যে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতে নেওয়া হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষ করে ৬০ দিবসে বিচারকার্য সম্পন্ন করে আগামীকাল রায়ের জন্যে রেখেছেন আদালত।

ডিএনএ টেস্টের রিপোর্ট, পুলিশের অভিযোগপত্র, সাক্ষ্য সব মিলিয়ে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ার প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি পাবলিক প্রসিকিউটর নুরুল কবীর রুবেল।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী সাগর একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।

গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করালে চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন।

মামলার পর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাকে তিনদিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। এর ভিত্তিতে সাগরকেই নবজাতকের জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরে ২৭ আগস্ট পুলিশ সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
দেশব্যাপী সর্বাত্মক ছাত্র ধর্মঘটের সমর্থনে নীলফামারীতে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
শিক্ষা সফরের নামে ভাড়া নেওয়া হয় রিসোর্ট, সভা করেন আ.লীগের সাবেক এমপি
সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সুনামগঞ্জ- ১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাড. রনজিত সরকারের সভাটি সিলেটের বহুল পরিচিত রাতারগুলের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
শিক্ষা সফরের নামে ভাড়া নেওয়া হয় রিসোর্ট, সভা করেন আ.লীগের সাবেক এমপি
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা (নাম) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
আরও পড়ুন
‘পাপ বাপকেও ছাড়ে না’, ২২ বছর পর মিলল প্রবাদের সত্যতা
কমোডের ওপর বসিয়ে ছাত্রীর মুখ চেপে ধরেন শিক্ষক, অতঃপর...
কিশোরীকে জমি লিখে দেওয়ার কথা বলে ‘কাছে আসা’, সেন্টুকে বেধড়ক পিটুনি
দরিদ্র পরিবারের কিশোরীকে অন্তঃসত্ত্বা করে পালালেন আদম ব্যবসায়ী