ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নিখোঁজের ১৬ ঘণ্টা পর ব্রহ্মপুত্র থেকে কিশোরীর মরদেহ উদ্ধার 

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম
ছবি: আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সালমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের আজিদের গুদারা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সালমা মেরুরচর ইউনিয়নের ভাটি কলকীহারা গ্রামের শিক্কু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর চারটার দিকে সালমা নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রাত আটটার দিকে স্থানীয় বাসিন্দারা গুদারা ঘাটে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকাতে আজও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ অক্টোবর) সকালে জামগড়া এলাকায় এনভয় গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পাশাপাশি পুলিশ শ্রমিকদের ছত্র ভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এর আগে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন কারখানার শ্রমিকরা। জামগড়া এলাকা ছাড়া অন্যান্য এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন কাজ করছেন শ্রমিকরা। শিল্পাঞ্চল আশুলিয়াসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরটিভি/এমএইচজে
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
দিনভর মাঠে সোনালি ধানের পরিচর্যা, ঘরে তোলার অপেক্ষা। এর মধ্যেই মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড শিলাবৃষ্টি। মাত্র দুই থেকে তিন মিনিটের শিলাবৃষ্টিতেই কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার মাঠে থাকা রোপা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসলের ক্ষতির আশঙ্কায় এখন কপালে হাত কৃষকের।
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) অথবা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। 
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
স্পিড ব্রেকার কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ, গুরুতর আহত বান্ধবী
ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড ব্রেকারে ছিটকে পড়ে সৌরভ (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা রিয়া নামে এক নারী গুরুতর আহত হয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্পিড ব্রেকার কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ, গুরুতর আহত বান্ধবী
ঝিনাইদহে অবৈধভাবে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক
ঝিনাইদহে অবৈধভাবে পাচারের চেষ্টাকালে ৪২০ বস্তা টিএসপি সারসহ একটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ঝিনাইদহে অবৈধভাবে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক
আরও পড়ুন
পদ্মায় মিলল হাত-পা ও মাথাবিহীন মরদেহ
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
জামালপুর সীমান্ত দিয়ে নারীকে ঠেলে দেওয়ার চেষ্টা, আটকে দিলো বিজিবি
জামালপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড