ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে মিলল ককটেল ও চিরকুট

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: আরটিভি

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলগুলোর সঙ্গে হাতে লেখা চিরকুটে ‘‘জয় বাংলা’’ লেখা ছিল।

বুধবার (১১ নভেম্বর) সকালে তিনজনের বাড়ির গেটের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।

বুড়িপোতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার সময় তার বাড়ির গেটে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পান। তাতে হাতে লেখা ‘‘জয় বাংলা’’ একটি কাগজ মোড়ানো ছিল। পরে স্থানীয় লোকজন জড়ো হলে জানতে পারেন একই ধরনের বস্তু বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক খোকন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়ির সামনেও একই ধরনের বস্তু রেখে যায় কে বা কারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদস্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ঐ তিন পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, পুলিশ গিয়ে ককটেলসদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের দ্রুত আটক করা করার চেষ্টা করা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতামূলক অপতৎপরতা দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বশির উদ্দীনসহ ২৮ জন এবং গত ১০ দিনে সর্বমোট ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকাতে আজও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ অক্টোবর) সকালে জামগড়া এলাকায় এনভয় গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পাশাপাশি পুলিশ শ্রমিকদের ছত্র ভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এর আগে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন কারখানার শ্রমিকরা। জামগড়া এলাকা ছাড়া অন্যান্য এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন কাজ করছেন শ্রমিকরা। শিল্পাঞ্চল আশুলিয়াসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরটিভি/এমএইচজে
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
দিনভর মাঠে সোনালি ধানের পরিচর্যা, ঘরে তোলার অপেক্ষা। এর মধ্যেই মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড শিলাবৃষ্টি। মাত্র দুই থেকে তিন মিনিটের শিলাবৃষ্টিতেই কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার মাঠে থাকা রোপা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসলের ক্ষতির আশঙ্কায় এখন কপালে হাত কৃষকের।
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) অথবা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। 
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
স্পিড ব্রেকার কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ, গুরুতর আহত বান্ধবী
ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড ব্রেকারে ছিটকে পড়ে সৌরভ (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা রিয়া নামে এক নারী গুরুতর আহত হয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্পিড ব্রেকার কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ, গুরুতর আহত বান্ধবী
আরও পড়ুন
আগুন-ককটেল হামলা ঠেকাতে কড়া বার্তা দিলেন আইজিপি
ঢাবিতে ককটেল উদ্ধার, রাজধানীর তিন স্থানে বিস্ফোরণ ও বাসে আগুন
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ
‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’