ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
নিহত বাবুল দে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখেন ছেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল দে (৬৫) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডুলাহাজারা বাজারে একটি ওষুধের দোকান চালাতেন।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। একই সময়ে তার ছেলে রনি দে-ও অন্য একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাবাকে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলানো ছিল।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, পরিবারের সদস্যরা প্রথমে মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে পুলিশের পক্ষ থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় বাবুল দের মৃত্যু হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
চট্টগ্রামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্যানটিনে সিঙ্গারা না পেয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে জাস্টিন ক্লাম্প নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ শিহাব (৫২) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। শিহাব চরাঞ্চলের আলোচিত ‘৪০ বাহিনী’র (রাখি বাহিনী) সক্রিয় সদস্য এবং একাধিক হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামি।
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব গ্রেপ্তার
মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে মিলল ককটেল ও চিরকুট
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলগুলোর সঙ্গে হাতে লেখা চিরকুটে ‘‘জয় বাংলা’’ লেখা ছিল।
মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে মিলল ককটেল ও চিরকুট
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতামূলক অপতৎপরতা দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বশির উদ্দীনসহ ২৮ জন এবং গত ১০ দিনে সর্বমোট ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকাতে আজও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ অক্টোবর) সকালে জামগড়া এলাকায় এনভয় গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পাশাপাশি পুলিশ শ্রমিকদের ছত্র ভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এর আগে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন কারখানার শ্রমিকরা। জামগড়া এলাকা ছাড়া অন্যান্য এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন কাজ করছেন শ্রমিকরা। শিল্পাঞ্চল আশুলিয়াসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরটিভি/এমএইচজে
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া
আরও পড়ুন
গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
ইনানীতে গ্যাসের আগুনের নিচে আছে বড় রিজার্ভার: বাপেক্স
১৫ দিনেও নেভেনি ইনানীর গ্যাসক্ষেত্রের আগুন, পরিদর্শনে বাপেক্স
ঝিনাইদহে ট্রাকচাপায় মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু