ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

স্পিড ব্রেকার কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ, গুরুতর আহত বান্ধবী

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
নিহত সৌরভ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড ব্রেকারে ছিটকে পড়ে সৌরভ (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা রিয়া নামে এক নারী গুরুতর আহত হয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ ভেটেরিনারি কলেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে সৌরভ ও তার বান্ধবী রিয়া মোটরসাইকেলে করে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ এলাকায় ঘুরতে যান। তারা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারি কলেজ গেটের সামনে পৌঁছালে সেখানকার একটি স্পিড ব্রেকার অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এতে দুজনেই গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ডা. রাজিব চক্রবর্তী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সৌরভের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত অপর নারী রিয়া বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকাতে আজও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ অক্টোবর) সকালে জামগড়া এলাকায় এনভয় গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পাশাপাশি পুলিশ শ্রমিকদের ছত্র ভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এর আগে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন কারখানার শ্রমিকরা। জামগড়া এলাকা ছাড়া অন্যান্য এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন কাজ করছেন শ্রমিকরা। শিল্পাঞ্চল আশুলিয়াসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরটিভি/এমএইচজে
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
দিনভর মাঠে সোনালি ধানের পরিচর্যা, ঘরে তোলার অপেক্ষা। এর মধ্যেই মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড শিলাবৃষ্টি। মাত্র দুই থেকে তিন মিনিটের শিলাবৃষ্টিতেই কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার মাঠে থাকা রোপা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসলের ক্ষতির আশঙ্কায় এখন কপালে হাত কৃষকের।
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) অথবা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। 
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
ঝিনাইদহে অবৈধভাবে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক
ঝিনাইদহে অবৈধভাবে পাচারের চেষ্টাকালে ৪২০ বস্তা টিএসপি সারসহ একটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ঝিনাইদহে অবৈধভাবে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক
নিখোঁজের ১৬ ঘণ্টা পর ব্রহ্মপুত্র থেকে কিশোরীর মরদেহ উদ্ধার 
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সালমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ১৬ ঘণ্টা পর ব্রহ্মপুত্র থেকে কিশোরীর মরদেহ উদ্ধার 
আরও পড়ুন
ঝিনাইদহে অবৈধভাবে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক
ঝিনাইদহে ট্রাকচাপায় মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু
এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ, অতঃপর...
নিষিদ্ধ আওয়ামী লীগের আরও এক নেতা ধরা